Article By – সুনন্দা সেন

নন-রেসিডেন্ট এক্সটারনাল (NRE) হল নন-রেসিডেন্ট ইন্ডিয়া বা NRI-দের জন্য একটি জনপ্রিয় বিনিয়োগ বিকল্প। এই ডিপোজিটগুলি করমুক্ত রিটার্ন, মূলধন এবং সুদের পরিমানের সাথে সম্পূর্ণ রিটার্ন প্রদান করে। এছাড়া FD-গুলি NRI-দের ভারতে তাদের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি নিরাপদ উপায় প্রদান করে। যারা FD-তে নিরাপদ এবং স্থিতিশীল বিনিয়োগ সুযোগ খুজছেন তাদের জন্য সু-খবর। ভারতের ব্যাংকিং সেক্টরের শীর্ষ সরকারি এবং বেসরকারি খাতের ব্যাংকগুলি NRI-দের NRE-তে সর্বোচ্চ সুদের হার অফার করছে। আর শীর্ষ ব্যাংকের তালিকায় প্রথম দশে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, SBI, কানারা, ব্যাংক অফ বরোদা, HDFC এবং ICICI সহ একাধিক প্রথম সারির ব্যাংক।
এখানে ১০টি ব্যাংকের তালিকা দেওয়া হলো যারা NRI-দের FD-তে সর্বোচ্চ সুদের হার প্রদান করে। NRI-দের জন্য এক বছরের ফিক্সড ডিপোজিট (১কোটি টাকা পর্যন্ত) ব্যাংকগুলি যে সেরা সুদের হার প্রদান করে তা বিবেচনা করা হল। আর আমরা ১ বছরের মেয়াদের FD-এর ক্ষেত্রে সুদের হার নিয়ে আলোচনা করবো।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক NRE FD-তে ১ বছরের জন্য ৬.৮% সুদের হার অফার করে।
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কানারা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা এক বছরের NRE FD-তে ৬.৬% সুদের হার অফার করছে।
- বেসরকারি খাতে ইন্ডাসিন্ড ব্যাংক ১ বছরের NRE FD-তে সর্বোচ্চ ৬.৭৫% সুদের হার অফার করছে।
- HDFC ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক একবছরের NRE ফিক্সড ডিপোজিট NRI-দের ৬.৬% সুদের হার অফার করছে।




