Article By – সুনন্দা সেন

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর মাসে UPI লেনদেনের সংখ্যা ছিল ১৫.৪৮ বিলিয়ন। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI অনুসারে, এই সময় মোট লেনদেনের মূল্য ছিল ২১.৫৫ লক্ষ কোটি টাকা। যা নভেম্বর ২০২৩ সালের তুলনায় ২৪% বৃদ্ধি পেয়েছে। দৈনিক লেনদেন গড় সংখ্যা হয়েছে ৫২৬ মিলিয়ন। যার দৈনিক মূল্য ৭১,৮৪০ কোটি টাকা। তবে এই পরিসংখ্যান অক্টোবরের রেকর্ডের তুলনায় সামান্য কম ছিল। অন্যদিকে UPI লেনদেন এক বছরে ৩৮% বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।
চলতি বছরের অক্টোবর মাসে UPI- এর মাধ্যমে লেনদেনর সংখ্যা ১৬.৫৮ বিলিয়নের বেশি। যার মূল্য দাঁড়িয়েছিল ২৩.৫ লক্ষ কোটি টাকা। এপ্রিল ২০১৬ সালে UPI চালু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ স্তর হিসাবে চিহ্নিত হয়েছে। অন্যান্য পেমেন্ট সিস্টেমও নভেম্বর মাসে ভালো পারফর্ম করেছে। IMPS ৫.৫৮ লক্ষ কোটি টাকা মূল্যের ৪০৮ মিলিয়ন লেনদেন রেকর্ড করেছে। FASTag লেনদেন ৪% বৃদ্ধি পেয়েছে, যা অক্টোবরে ৩৪৫ মিলিয়ন থেকে ৩৫৯ মিলিয়নে বেড়েছে।
Aadhaar Enabled Payment System (AePS)- এ লেনদেন ৯২ মিলিয়নে পৌঁছেছে, যার মোট মূল্য ২৩,৮৪৪ কোটি টাকা। Spice Money-এর প্রতিষ্ঠাতা এবং CEO দিলীপ মোদী, UPI-এর ক্রমবর্ধমান প্রসার এবং বৃদ্ধির ওপর আলোকপাত করেছেন৷ তিনি বলেছেন, ভারতের UPI ইকোসিস্টেম নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে। নভেম্বর মাস পর্যন্ত বার্ষিক বৃদ্ধির হার ৩৮% বৃদ্ধি পেয়েছে। এটি সারা দেশে ডিজিটাল পেমেন্টের প্রতি ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে। তিনি নিজ মন্তব্যে যোগ করেছেন যে UPI আর্থিক অন্তর্ভুক্তি চালাচ্ছে এবং নগদ নির্ভরতা হ্রাস করছে। বিশেষ করে গ্রামীণ এলাকায়।




