Article By – সুনন্দা সেন

আজ থেকে UPI পেমেন্টের নতুন পরিবর্তনগুলি কার্যকর হয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা বাস্তবায়িক আপডেটগুলির লক্ষ্য হল Google Pay, PhonePe, Paytm এবং অন্যান্য অ্যাপগুলিতে ডিজিটাল পেমেন্টের কার্যক্রমকে অপ্টিমাইজ করা। যা দৈনিক ব্যবহারে ক্ষেত্রে UPI প্রসেসকে প্রভাবিত করবে। আর UPI নিয়মের পরিবর্তনগুলি নিরাপত্তা বৃদ্ধি, সিস্টেমের লোড কমানো এবং লেনদেনের স্বচ্ছেতা উন্নত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।
ব্যবহারকারী বেশকিছু ক্ষেত্রে সুক্ষ পার্থক্য লক্ষ্য করতে পারেন। এই পরিবর্তনগুলি এমন এক সময় এসেছে যখন ভারতে UPI লেনদেন রেকর্ড বৃদ্ধি পাচ্ছে। লেনদেন মাসিক ১১ বিলিয়নেরও বেশি হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এর গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনের পর দৈনিক লেনদেনে UPI-এর প্রসেস কেমন হতে চলেছে। তা দেখে নেওয়া যাক আরও একবার। –
- অটোপেমেন্ট রিকুয়েস্টগুলির একটি নির্দিষ্ট সময়সীমা লাভ: এখন থেকে OTT সাবস্ক্রিপশন, ইউটিলিটি বিল বা SIP বিনিয়োগের মতো পরিষেবার জন্য UPI অটোপে রিকুয়েস্টগুলি রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত সময়ে নির্ধারিত হবে। দিনের ব্যস্ততা থেকে চাপ কমাতে এই পরিবর্তন আনা হয়েছে।
- দ্রুত লেনদেন সম্পন্ন বা ব্যর্থতার আপডেট: গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে হল পেমেন্ট ব্যর্থতা সম্পর্কিত। পরিবর্তনটি দ্রুত UPI অ্যাপগুলিকে লেনদেন বা পেমেন্ট সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ স্ট্যাটাস দেখার সময় হ্রাস করা।
- ব্যালেন্স চেকের ক্ষেত্রের নির্ধারিত সীমা চালু: UPI অ্যাপের মাধ্যমে ঘন ঘন ব্যালেন্স চেকের ক্ষেত্রে এখন থেকে দৈনিক সীমা নির্ধারণ করা হবে। যদিও সীমাটি সর্বজনীনভাবে (Publicly) নির্দিষ্ট করা হয়নি।
- ব্যাংক অ্যাকাউন্ট লিংকের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন: নতুন ব্যাংক অ্যাকাউন্টগুলিকে UPI-তে লিংক করার ক্ষেত্রে সিকিউরিটি কঠোর করা হয়েছে। লিংকিং করার ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে একাধিক ভিবিফিকেশনাল বাধার সম্মুখীন হতে হবে।




