Article By – সুনন্দা সেন

রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) দীপাবলি এবং (Goods and Services tax) হার হ্রাসের সাথে রেকর্ড উচ্চতায় উন্নীত হচ্ছে। অক্টোবর মাসে এর সাথে এটি একটি বড় উত্থানের দিকে এগিয়ে যাচ্ছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) – এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় UPI লেনদেনের গড় দৈনিক মূল্য ইতিমধ্যেই ১৩% বেড়ে ৯৪,০০০ কোটি টাকায় পৌঁছেছে। আবার এখনও মাস শেষ হতে সময় বাকি আছে এবং এখনও উৎসবও শেষ হয়নি। এছাড়া এটি ইতিমধ্যেই UPI-এর ক্ষেত্রে মাসিক ভিত্তিতে সর্বোচ্চ বৃদ্ধির একটি নমুনা। যা দেশের সমস্ত ডিজিটাল লেনদেনের ৮৫%।
দৈনিক লেনদেনের পরিমাণ একাধিকবার নতুন উচ্চতায় পৌঁছেছে। দীপাবলির আগের দিনই UPI লেনদেনের পরিমাণ রেকর্ড ৭৪০ মিলিয়নে পৌঁছেছে। গড় দৈনিক ভলিউম ৬৯৫ মিলিয়নে পৌঁছেছে। যা সেপ্টেম্বরে রেকর্ড ৬৫৪ মিলিয়নের তুলনায় ৬%-এরও বেশি গত বছরও UPI লেনদেন সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে একইরকম বৃদ্ধির কথা জানায়। আগের বছরও (২০২৪ সালেও) উৎসবের বিক্রি বৃদ্ধিতে একটি বড় ভূমিকা পালন করেছিল। ২০ অক্টোবর দীপাবলির দিন পর্যন্ত হিসাব করা সর্বশেষ তথ্য অনুযায়ী, UPI-এর মাসিক ছয়বার দৈনিক লেনদেনের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। যা সেপ্টেম্বরের তুলনায় বেশি।
এই অসাধারণ প্রবৃদ্ধির ফলে অক্টোবরের জন্য UPI-এর পরিসংখ্যান ব্যাপক ব্যবধানে সর্বোচ্চ হতে পারে, অবশ্য কিছুটা পতনও দেখা যেতে পারে। UPI একটি নতুন রেকর্ড গড়ার পথে, অক্টোবর মাসে মাসিক লেনদেন মূল্য প্রথমবারের মতো ২৮ লক্ষ কোটি টাকার গন্ডি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে রেকর্ডটি ২৫ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে। অন্যদিকে অক্টোবর মাসে ক্রেডিট কার্ডের খরচ সেপ্টেম্বরের রেকর্ড উচ্চতার চেয়ে অনেক কম বলে মনে হচ্ছে। যেখানে সেপ্টেম্বরে অনলাইন ক্রেডিট কার্ড খরচ ১.১৮ লক্ষ কোটি টাকায় পৌঁছায়, যা এই পর্যন্ত সর্বকালে সর্বোচ্চ। আবার UPI-এর লেনদেন ৯৪,০০০ কোটি টাকার সীমা অতিক্রম করেছে।




