buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

জুন মাসে UPI ভলিউম এবং মে মাসের সর্বোচ্চ থেকে মূল্য হ্রাস পেয়েছে, পাশাপশি IMPS, FASTag এবং AePS ডেটার সাথে মাসিক পতনও লক্ষ্য করা যাচ্ছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মে মাসে লেনদেন সর্বকালের সর্বোচ্চ পৌঁছানোর পর ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনের পরিমাণ জুন মাসে ১.৫% কমে ১৮.৪ বিলিয়ন হয়েছে, যা গত মাসে ১৮.৬৮ বিলিয়ন ছিল। মূল্যের দিক থেকে এই হ্রাস ৪% কমে ২০২৫ সালের জুনে ২৪.০৪ ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। যা মে মাসে ২৫.১৪ ট্রিলিয়ন টাকা ছিল। আজকে প্রকাশিত ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর তথ্য অনুসারে, লেনদেনের পরিমাণ বার্ষিক ভিত্তিতে ৩২% বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন মূল্য ২০% বৃদ্ধি পেয়েছে। তবে মে মাসে দৈনিক লেনদেনের সংখ্যা ৬০২ মিলিয়ন থেকে বেড়ে এই বছরের জুনে ৬১৩ মিলিয়নে দাঁড়িয়েছে। কিন্তু আবার মূল্যের দিক থেকে, জুন মাসে দৈনিক লেনদেন ৮০,১৩১ কোটি টাকায় নেমে এসেছে, যা মে মাসে ছিল ৮১,১০৬ কোটি টাকা। 

7 3

এছাড়া জুন মাসে, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS)- এর লেনদেনের পরিমাণ ৪৪৮ মিলিয়নে রেকর্ড করা হয়েছে, যা মে মাসে ৪৬৪ মিলিয়ন থেকে ৩% কম। মূল্যের দিক থেকে জুন মাসে এটি ৫% কমে ৬.০৬ ট্রিলিয়ন টাকায় দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৬.৪১ ট্রিলিয়ন টাকা। ২০২৪ সালের জুনের তুলনায় চলতি বছরের জুনে সংখ্যাগুলি ভলিউমের দিক থেকে ১৩% কমেছে এবং মূল্যের দিক থেকে ৫% বৃদ্ধি পেয়েছে। এই বছরের মে থেকে জুনের মধ্যে দৈনিক লেনদেনের সংখ্যা ১৪.৯৬ মিলিয়ন থেকে কমে ১৪.৯৪ মিলিয়নে দাঁড়িয়েছে। যার ফলে দৈনিক লেনদেনের মূল্য ২০,৬৭৩ কোটি টাকা থেকে কমে ২০,২১২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

আরও জানা যাচ্ছে যে জুন মাসে FASTag লেনদেনের সংখ্যা ৪% কমে ৩৮৬ মিলিয়নে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৪০৪ মিলিয়ন। আবার মে মাসে লেনদেনের পরিমাণও ৭,০৮৭ কোটি টাকা থেকে ৪% কমে জুন মাসে ৬,৭৯৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। দৈনিক লেনদেনের সংখ্যাও ১৩.০৫ মিলিয়ন থেকে কমে ১.২৮৮ মিলিয়নে দাঁড়িয়েছে। এর ফলে লেনদেন মূল্য গত মাসে ২২৯ কোটি টাকা থেকে কমে ২২৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

মাসিক রিপোর্টে আধার সক্ষম পেমেন্ট সিস্টেম (AePS)- এর লেনদেন জুন মাসে ৮% কমে ৯৭ মিলিয়ন লেনদেনে দাঁড়িয়েছে, যা মে মাসে ১০৫ মিলিয়ন ছিল। এমনকি এই বছরের জুন মাসে লেনদেনের মূল্য ছিল ২৬,৬১৬ কোটি টাকা, যা মে মাসে ২৮,৭০৩ কোটি টাকা থেকে ৭% কম। এছাড়া মে মাসে দৈনিক ৩.৩৭ মিলিয়ন লেনদেনের বিপরীতে জুনে ৩.২৪ মিলিয়নে দাঁড়িয়েছে। মূল্যের দিক থেকেও, এটি মে মাসে ৯২৬ কোটি টাকার বিপরীতে ৮৮৭ কোটি টাকায় নেমে এসেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading