Article By – সুনন্দা সেন

সুপার সিনিয়র সিটিজেনদের বিভাগে পড়ে সেই সকল নাগরিক, যাদের বয়স ৮০ বছর বা তার বেশি। সাধারণত ব্যাংকগুলি সিনিয়র সিটিজেনদের নর্মাল ফিক্সড ডিপোজিটের সুদের হারের তুলনায় ০.৫০% থেকে ০.৭৫% সুদের হার অফার করে। সুপার সিনিয়র সিটিজেনরা ব্যাংকের FD-তে আরও বেশি সুদের হারের সুবিধা পেয়ে থাকেন। সাধারণ নাগরিকদের তুলনায় সুপার সিনিয়র সিটিজেনদের ১% পর্যন্ত অতিরিক্ত সুদের হার অফার করা হয়। দেশীয় ব্যাংক গুলির বিভিন্ন মেয়াদে সুপার সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ সুদের হার অফার করা হচ্ছে। যা ব্যাংক এবং মেয়াদ হিসাবে ভিন্ন।
IDBI ব্যাংক সুপার সিনিয়র সিটিজেনদর সাধারণ FD-এর তুলনায় ৬৫ বেসিস পয়েন্ট এবং সিনিয়র সিটিজেনদের তুলনায় ১৫ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদের হার অফার করছে। নতুন সুদের হার IDBI ব্যাংক ১৩ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর করেছে। ব্যাংকটি ৩৭৫ দিনের FD-এর জন্য ৭.৯%, ৪৪৪ দিনের জন্য ৮%, ৫৫৫ দিনের জন্য ৮.০৫% এবং ৭০০ দিনের জন্য ৭.৮৫% সুদের হার অফার করছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা PNB ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৮.১০% আকর্ষনীয় সুদের হার অফার করে। যা সিনিয়র সিটিজেনদের সুদের হারের তুলনায় ৩০ বেসিস পয়েন্ট বেশি। আবার RBL ব্যাংক ৫০০ দিনের FD -তে সুপার সিনিয়র সিটিজেনদের ৯.২৫% সুদের হার অফার করছে।
এছাড়াও দেশের অন্যান্য অনেক ব্যাংক আছে যারা সর্বোচ্চ হারে সুদের অফার করছে। চলুন তবে একটি তালিকার মাধ্যমে সেই বিষয়ে দেখে নেওয়া যাক। –
| ব্যাংকের নাম | FD মেয়াদ | সুদের হার |
| সিটি ইউনিয়ন ব্যাংক | ৩৩৩ দিন | ৮.১০% |
| ব্যাংক অফ বরোদা | ৪০০ দিন | ৭.৯০% |
| ব্যাংক অফ ইন্ডিয়া | ৪০০ দিন | ৭.৯৫% |
| কানারা ব্যাংক | ৩ বছর থেকে ৫ বছরের কম | ৮% |
| ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া | ৪৫৬ দিন | ৮.০৫% |
| ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক | ৪৪৪ দিন | ৮.০৫% |
| পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক | ৫৫৫ দিন | ৮.১০% |
| ইন্ডিয়ান ব্যাংক | ১ বছর থেকে ৩৭৫ দিন | ৮.০৫% |




