বর্তমানে যখন সারা বিশ্বের মানুষ বিনিয়োগের বিভিন্ন বিকল্পে বিনিয়োগ করতে ব্যস্ত, ঠিক এমন সময়েও একটি বিশাল সংখ্যক মানুষ নিজেদের টাকা সুরক্ষিতভাবে বিনিয়োগ করার জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা FD করানো সবচেয়ে বেশি পছন্দ করেন। ভারতের প্রচুর সংখ্যক ব্যাংক রয়েছে, আর তাদের FD ইন্টারেস্ট বা সুদের হার ভিন্ন ভিন্ন। তাই যারা FD করানোর কথা চিন্তা করেন! একটু সময় নিয়ে পরিচিত এবং বিশ্বস্ত ব্যাংকগুলির ইন্টারেস্ট রেট তুলনা করে তবেই অর্থ বিনিয়োগ করেন। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা সর্বদা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন, জানা যাচ্ছে এবারেও পাবেন বিশেষ সুবিধা। পহেলা বৈশাখ ১৪৩১ থেকে ব্যাংকগুলিতে বেশকিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো প্রবীণ নাগরিকদের জন্য FD তে সুদ বাড়িয়ে ৮.১% করা হয়েছে।

অবশ্য FD বাদেও আপনারা চাইলে সরকারি স্কিমে বিনিয়োগ করতে পারেন। দেশের নাগরিকদের আর্থিক দিক কল্যাণের জন্য সরকার কর্তৃক Government Schemes চালু করে থাকে। অবশ্য নাগরিকদের সমস্যার প্রকার ভেদে এবং প্রয়োজন ভিন্ন হওয়ায় সরকার কতৃক সকলের কথা মাথায় রেখে বিভিন্ন scheme বা প্রকল্প চালু করেছে। যেমন: মহিলা সম্মান সেভিংস স্কিম (MSSC), অটল পেনশান যোজনা (APY), কিষাণ বিকাশ পত্র (KVP), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), Public provident fund (PPF), National pension scheme (NPS) এবং Senior citizen savings scheme (SCSS)। এগুলির বিষয় বিস্তারিত জানতে এবং বিনিয়োগ করতে চাইলে লিংকে ক্লিক করুন: https://creator.tagmango.app/bwi-courses
আপনি FD এর তুলনায় Government schemes এ বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন।

চলুন তবে মূল আলোচনায় ফেরা যাক। আর জেনে নেওয়া যাক, কোন কোন সরকারি বা বেসরকারি ব্যাংক এই সুবিধা প্রদান করছে। –
- Development Credit Bank বা DCB ব্যাংকে ২৬ মাস থেকে ৩৭ মাসের জন্যে FD করলে পাওয়া যাবে ৮.১% সুদ।
- Ratnakar Bank Limited বা RBL ব্যাংক ২৪ মাস থেকে ৩৬ মাসের FD তে ধার্য করেছে ৮ শতাংশ সুদ।
- বন্ধন ব্যাংক ৩ বছর থেকে ৫ বছরের FD মেয়াদে ধার্য করেছে ৭.৭৫% সুদ।
- ব্যাঙ্ক অফ বরোদা বা BOB এবং IDFC ব্যাংকের তরফ থেকে ২ বছর থেকে ৩ বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৭৫% সুদ ধার্য করা হয়েছে ।
- এক্সিস ব্যাঙ্ক ৩ বছর থেকে ৫ বছর অব্দি ফিক্সড ডিপোজিটের জন্য এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক ৩ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য ধার্য করেছে ৭.৬০% সুদ।
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), আইসিআইসিআই ব্যাংক (ICICI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাংক ২ বছর থেকে ৩ বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীনদের জন্য ধার্য করেছে ৭.৫% সুদ।
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI এর চালু করা অমৃত কলস প্রকল্পের আওতায় FD তে সুদ দেওয়া হচ্ছে ৭.৬%।

আমরা সামনে আনতে চলেছি অন্যতম দুই বিনিয়োগ বিকল্পের বিস্তারিত কোর্স। হ্যাঁ ঠিক বুঝেছেন, আসতে চলেছে Stock Market এবং Mutual Funds এর বিষয় বিস্তারিত কোর্স। যা আপনাদের বিনিয়োগের পথকে সহজ করবে। এছাড়া আপনি চাইলে প্রশ্ন করতে পারেন এবং আপনাদের প্রশ্নের সঠিক উত্তরও পাবেন। মর্ডান ভারতে বিনিয়োগের মাধ্যমে উপার্জন বাড়াতে সাথে থাকুন।



