Article By – সুনন্দা সেন

দেশ কমিউনিকেশন থেকে ট্রানজেকশন (লেনদেন)- এ ডিজিটালি অগ্রসর হওয়ার সাথে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। সম্প্রতি রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, ভারতে প্রায় ৮৫% ডিজিটাল পেমেন্টের লেনদেন UPI-এর মাধ্যমে হয়। আর দেশটির অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং স্কেলেবল ডিজিটাল পাবলিক প্ল্যাটফর্ম (DPP)-এর ক্ষেত্রে একটি কেস স্টাডি হতে পারে। ১৫ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IM-এর বার্ষিক সভার ফাঁকে RBI আয়োজিত “ডিজিটাল পাবলিক প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা তৈরির উপর উচ্চ-স্তরের সংলাপ”- এ তিনি এই বক্তব্য রেখেছেন।
RBI গভর্নর বলেন, ডিজিটাল আইডেনটিটি (আধার) এবং রিয়েলটাইম পেমেন্টের (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI) জন্য প্ল্যাটফর্মগুলি সফলভাবে প্রদর্শন করছে। সাথে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে গভর্নর মালহোত্রা ভারতের DPP ইকোসিস্টেম, ডিজিটালাইজেশন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে; বিশেষ করে সরকারি স্থানান্তর অর্থপ্রদানে তাদের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। পাশাপাশি আরও বলেন যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের জন্য DPP একটি শক্তিশালী অনুঘটক হয়ে উঠেছে।
পেমেন্ট সিস্টেম সম্পর্কে মালহোত্রা বলেন, UPI একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল পাবলিক প্ল্যাটফর্ম। আর UPI পেমেন্টের ধরণ বদলে দিয়েছে, কারণ একটি রিয়েল টাইমে পেমেন্ট স্থানান্তরকে সক্ষম করে। যেমন ধরুণ, দক্ষতার সাথে এক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে। তিনি বলেন, বর্তমানে ভারতে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের প্রায় ৮৫% লেনদেন UPI-এর মাধ্যমে পরিচালিত হয়। প্রতিমাসে UPI ব্যবহার করে প্রায় ২০ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়, যার মূল্য ২৮০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।




