Article By – আস্তিক ঘোষ

দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশ্বের ধনীদের সম্পদ। আগামী 2027 সালের মধ্যে প্রথম ট্রিলিয়নিয়ার পেতে চলেছে বিশ্ব। একটি প্রতিবেদন অনুসারে, বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ারের মুকুটটি প্রথমেই শোভা পেতে পারে ইলন মাস্কের মাথায়। 2027 সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে তাঁর মোট সম্পদ। আগামী 10 বছরে বিশ্ব 10 ট্রিলিয়নিয়ার পেতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই তালিকায় থাকতে পারেন দুই ভারতীয় ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি। 2017 থেকে 2024 সালের মধ্যে এই বিলিয়নিয়ারদের মোট সম্পদ বৃদ্ধির উপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে। গৌতম আদানি 2028 সালে ট্রিলিয়নিয়ার হতে পারেন। অন্যদিকে, পাঁচ বছর পরে এই অবস্থান অর্জন করতে পারেন মুকেশ আম্বানি।
ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির একটি সমীক্ষা বলছে, Tesla, Space x এবং X-এর মতো বিভিন্ন কোম্পানি পরিচালনাকারী মাস্কের মোট সম্পত্তির পরিমাণ বার্ষিক গড়ে 110 শতাংশ গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই হিসেবে 2027 সালের মধ্যে তাঁর মোট সম্পদ চার গুণেরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ, 256 বিলিয়ন ডলার। অন্যদিকে, 103 বিলিয়ন ডলারের সম্পত্তিসহ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 14 নম্বরে রয়েছে গৌতম আদানি। 2028 সালে ট্রিলিয়নিয়ার হতে পারেন গৌতম আদানি।
2028 সালের মধ্যে ট্রিলিয়নিয়ার ক্লাবে যোগ দিতে পারেন এআই চিপ নির্মাতা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং ইন্দোনেশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি প্রাজোগো পেনগেস্তু। 29.1 বিলিয়ন ডলারের সম্পদ সহ পেনগেস্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 61 তম স্থানে অবস্থান করছেন৷ 2030 সালের মধ্যে ট্রিলিয়নিয়ার হতে পারেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট। একই বছরে, ট্রিলিয়নিয়ার ক্লাবের অংশ হতে পারেন ফেসবুকের মূল কোম্পানি মেটা সিইও মার্ক জুকারবার্গ এবং নাইকার সহ-প্রতিষ্ঠাতা ফিল নাইট। আম্বানি এবং মাইকেল ডেল 2033 সালে ট্রিলিয়নিয়ার ক্লাবে যোগ দিতে পারেন। ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বর্তমানে 113 বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় 12 তম স্থানে রয়েছেন।




