এবার সিমেন্ট সেক্টরে বড় বাজি রাখতে চলেছেন এশিয়া ও ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি। Adani Group এই সেক্টরে বিপুল সম্প্রসারণের পরিকল্পনা করেছে। এর জন্য বিলিয়ন ডলারের (প্রায় 2,50,54,86,00,000 টাকা) বিনিয়োগ করার অপেক্ষায় রয়েছে আদানি গ্রুপ।

Adani Group-এর নজরে যে সিমেন্ট কোম্পানিগুলো রয়েছে:
বেশ কিছু সিমেন্ট কোম্পানির ওপর নজর রাখছে এই গ্রুপ। হায়দরাবাদের কোম্পানি পেন্না সিমেন্ট, গুজরাটের কোম্পানি সৌরাষ্ট্র সিমেন্ট, জয়প্রকাশ অ্যাসোসিয়েটসের সিমেন্ট ব্যবসা এবং এবিজি শিপইয়ার্ড কোম্পানি ভাদারাজ সিমেন্ট এগুলির মধ্যে উল্লেখযোগ্য।
আদানি গ্রুপের লক্ষ্য হলো, আগামী তিন থেকে চার বছরের মধ্যে আদিত্য বিড়লা গ্রুপের আল্ট্রাটেককে ছাড়িয়ে দেশের বৃহত্তম সিমেন্ট কোম্পানিতে পরিণত হওয়া। তবে তা করতে গেলে খুব তাড়াতাড়ি সম্প্রসারণ কৌশল গ্রহণ করতে হবে আদানি গ্রুপকে। বর্তমানে তিনটি সিমেন্ট কোম্পানি রয়েছে আদানি গ্রুপের।
সরকারি প্রকল্পের কোর্স
এর মধ্যে রয়েছে অম্বুজা, এসিসি ও সাংঘি সিমেন্ট। বর্তমানে কেন্দ্রীয় সরকার দেশের পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাচ্ছে। তাতে নিঃসন্দেহে খরচ মোটেও কম নয়। ফলস্বরূপ দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানিগুলো চাহিদা যে বৃদ্ধি পাবে তা বলাই যায়।
সবদিক ভেবেচিন্তে সিমেন্ট সেক্টরে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে Adani Group। পেন্না সিমেন্টের মূল্য প্রায় 9,000 কোটি টাকা হতে পারে। কোম্পানির মূল্যায়নও বাড়তে পারে, তবে তা নির্ভর করে ক্ষমতা সম্প্রসারণ কিভাবে হয় তার উপর। কোম্পানির বার্ষিক ক্ষমতা বর্তমানে 10 মিলিয়ন টন যা 15.5 মিলিয়ন টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।

অপরদিকে, পেন্না সিমেন্টের প্যাকিং টার্মিনালের ক্ষমতাও রয়েছে 2.8 মিলিয়ন টন বার্ষিক। সৌরাষ্ট্র সিমেন্টের ক্ষমতা প্রায় 5 মিলিয়ন টন, জেপি অ্যাসোসিয়েটস 9.5 মিলিয়ন টন এবং ভাদারাজ সিমেন্টের 6 এমটিপিএ ক্ষমতা রয়েছে।
জয়প্রকাশ অ্যাসোসিয়েটস এবং ভাদারাজ সিমেন্ট উভয়ই দেউলিয়া হওয়ার মুখে। আদানি গ্রুপ অম্বুজা সিমেন্টের মাধ্যমে এই দুই সিমেন্ট সংস্থা নিতে পারে বলে খবর। যদিও এই প্রসঙ্গে আদানি গ্রুপের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
Article By – আস্তিক ঘোষ



