buzywithinfoBuzy With Info
Everything About Business
adanifig

শীঘ্রই 8356295000000 টাকা বিনিয়োগ করবেন গৌতম আদানি! নজরে রয়েছে কোন কোন খাত?

পরবর্তী দশকে ব্যবসার বিস্তৃতি ঘটাতে বদ্ধপরিকর Adani Group। তাই শক্তির রূপান্তর প্রকল্প, সবুজ শক্তি উপাদান এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে 100 বিলিয়ন ডলারের বিনিয়োগ করার পরিকল্পনা করছে Adani Group। আহমেদাবাদে আদানি গ্রুপের পক্ষ থেকে বিনিয়োগকারীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকেই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 350 মিলিয়ন ইউজার বেসকে পুঁজি করে এগোতে চাইছে আদানি গ্রুপ।

6

ফ্ল্যাগশিপ এবং ইনকিউবেটিং কোম্পানি আদানি এন্টারপ্রাইজ ধীরে ধীরে সবুজ হাইড্রোজেন ইকোসিস্টেম চালু করতে চলেছে। এটাই  হলো এই গ্রুপের সবচেয়ে বড় উদ্যোগ। প্রথম 20 গিগাওয়াট সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করেছে এই কোম্পানি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিমানবন্দর বেসরকারীকরণ পরিকল্পনার অধীনে বিমানবন্দরের জন্য আরও নেওয়ার পরিকল্পনা করছে Adani Group

সরকারি প্রকল্পের কোর্স

2024 সালের মার্চ মাসের মধ্যে 10.9 গিগাওয়াটের ইনস্টল ক্ষমতা -সহ, আরও 11 গিগাওয়াট প্রকল্প বাস্তবায়নের পথে আদানি গ্রীন। এছাড়াও, আদানি সিমেন্টের ক্ষেত্রে রয়েছে অম্বুজা সিমেন্টস এবং এর সহযোগী সংস্থা ACC। শুধু তাই নয়, বেশ কয়েকটি সিমেন্ট কোম্পানিকে অধিগ্রহণ করেছে আদানি গ্রুপ। 2026 সালের মধ্যে আদানি এনার্জি সলিউশনস তার নির্মাণাধীন ট্রান্সমিশন এনার্জি চালু করতে চলেছে।

Adani group

সামগ্রিক ভাবে, কোম্পানি 2025 অর্থবর্ষে 6,000 কোটি খরচ করার পরিকল্পনা করেছে আদানি গ্রুপ। আদানি গ্রীন, 2024 সালের মার্চ মাসে 10.9 গিগাওয়াটের ইনস্টল ক্ষমতা -সহ, আরও 11 গিগাওয়াট প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে। 2030 সালের মধ্যে যা বার্ষিক 6-8 গিগাওয়াট যোগ করে 50 গিগাওয়াটে পৌঁছাবে বলে কোম্পানির পক্ষ থেকে আসা প্রকাশ করা হয়েছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading