Article By – আস্তিক ঘোষ

বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্কবার্তা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। আদানি গোষ্ঠীকে অর্থ প্রদানে বিলম্বের কারণে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে খবর। আসলে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি গ্রুপ। বাংলাদেশ সরকারের কাছে আদানি গ্রুপ 500 মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 4200 কোটি টাকা পাওনা রয়েছে। যেহেতু আদানি গ্রুপের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি, তাই দিনের পর দিন এই অর্থের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ অর্থপ্রদানে বিলম্ব করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে।
সম্প্রতি বাংলাদেশে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে। এরপর বাংলাদেশে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আদানি গ্রুপকে বিদ্যুৎ বিল দিতে বিলম্ব করছে বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশ 50 কোটি ডলার পরিশোধ করতে দেরি করছে। বিদ্যুৎ বিল দিয়ে বিলম্ব করা ফলে ইউনূসের প্রশাসনের জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে এই পুরো বিষয়টি।
যদিও আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তিকে শেখ হাসিনার আমলে করা ব্যয়বহুল চুক্তি হিসেবে বর্ণনা করেছেন ইউনূস। তাদের 1600 মেগাওয়াট গোড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি গ্রুপ। যদিও ক্রমবর্ধমান আর্থিক চাপ সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছে আদানি গ্রুপ।
ইউনূসের প্রধান জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান বলেন, আদানি গ্রুপের কাছে বাংলাদেশের 80 কোটি ডলার পাওনা রয়েছে। এর মধ্যে 492 মিলিয়ন ডলার এখনও পরিশোধ করা হয়নি। তিনি বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে বিশ্বব্যাঙ্ক সহ আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে আর্থিক সহায়তা চাইছে বাংলাদেশের অন্তবর্তী সরকার।




