buzywithinfoBuzy With Info
Everything About Business
KPT

এবার কলকাতা বন্দর নিল আদানি গ্রুপ! বাংলায় কী পরিকল্পনা সংস্থার?

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। Kolkata Port ট্রাস্টের (কলকাতা বন্দর) শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে কন্টেইনার টার্মিনালের অপারেশন এবং রক্ষণাবেক্ষণের (O&M) জন্য কোম্পানিটিকে 5 বছরের চুক্তি দেওয়া হয়েছে। APSEZ শুক্রবার বলেছে যে তাদের স্বীকৃতিপত্রের (LOA) তারিখ থেকে সাত মাসের মধ্যে মালবাহী সরঞ্জাম বসাতে হবে।

Copy of ONLY Text Ads Banner BWI News

অফিসিয়াল বিবৃতি অনুসারে, ‘আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) একটি প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ বছরের O&M চুক্তি জিতেছে। এর অধীনে, সফল দরদাতাকে লেটার অফ একসেপ্টেন্স (LOA) এর তারিখ থেকে সাত মাসের মধ্যে মালবাহী সরঞ্জাম বসাতে হবে। 

আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) -এর ডিরেক্টর এবং সিইও অশ্বিনী গুপ্তা বলেছেন – “নেতাজি সুভাষ ডকে মালবাহী সুবিধার জন্য O&M চুক্তি সারা দেশে বন্দর এবং লজিস্টিক অবকাঠামোর উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি এবং পশ্চিমবঙ্গে এর সম্ভাবনাকে নির্দেশ করে৷’

Kolkata port

নেতাজি সুভাষ ডক ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম কন্টেইনার টার্মিনাল। এটি 2023-24 অর্থবছরে 6.3 লাখ TEU পরিচালনা করেছে। এটি পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, অসম এবং উত্তর-পূর্ব পার্বত্য রাজ্য -সহ একটি বিস্তীর্ণ অঞ্চলে পরিষেবা দেয়। এছাড়াও এই টার্মিনালটি নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলিকেও পরিষেবা প্রদান করে।

একই সঙ্গে কলকাতা বন্দর কে ‘ইন্ডিয়া-বাংলাদেশ প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড রুট’ -এর জন্য সরকারি বন্দর হিসেবে মনোনীত করা হয়েছে। সিঙ্গাপুর, পোর্ট কেলং এবং কলম্বো -সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দরের সঙ্গে এর বাণিজ্য চলে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading