গত বছরের জানুয়ারিতে আদানি গ্রুপের বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে আমেরিকান শর্ট সেলিং কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ। তারপর দেশ জুড়ে তোলপাড় শুরু হয় Adani গ্রুপকে নিয়ে। ব্যাপক পতন ঘটে Adani গ্রুপের শেয়ারের। এমন সময়ও গিয়েছে যখন, এই গ্রুপের মার্কেট ক্যাপ 150 বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে Adani গ্রুপ।
এখন প্রশ্ন উঠছে, এই ঘটনা থেকে ঠিক কত পরিমাণ আয় করল হিন্ডেনবার্গ রিসার্চ? এবার এই সম্পর্কে বিস্তারিত জানালো সংস্থাটি। আদানি মামলার রিপোর্টের জন্য সেবি (SEBI) হিন্ডেনবার্গ গোষ্ঠীকে নোটিশ পাঠায়। সেবির কোড অফ কন্ডাক্ট ভেঙেছে বলে অভিযোগ ওঠে মার্কিন রিসার্চ সংগঠন হিন্ডেনবার্গেরি বিরুদ্ধে। এই প্রসঙ্গে হিন্ডেনবার্গ রিসার্চ এর পক্ষ থেকে তথ্য দিয়ে জানানো হয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
আদানি সিকিউরিটিজ সংক্ষিপ্ত করে তার ক্লায়েন্টদের মাধ্যমে 4.1 মিলিয়ন ডলার আয় করেছে তারা। ব্লগ পোস্টে এই কথা বলেছে হিন্ডেনবার্গ। হিন্ডেনবার্গ রিসার্চ আরও জানিয়েছে – “আমরা বিনিয়োগকারীদের মাধ্যমে আদানি শর্টস থেকে মাত্র 4.1 মিলিয়ন ডলার আয় করেছি। আর আদানির আমেরিকান বন্ড শর্ট করে কোম্পানিটি 31,000 ডলার উপার্জন করেছে।”

সংস্থার মতে, আইনি এবং গবেষণা খরচ বাদ দিলে, আদানি স্টকের শর্টেও লাভের পরিবর্তে খরচ বেশি হয়েছে বলে দাবি। হিন্ডেনবার্গ রিসার্চ জানায়, আদানিদের কর্মকাণ্ড প্রকাশ করার জন্য তারা গর্বিত। সংস্থাটি অভিযোগ করেছে, সেবি তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এমনকি সেবির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বাঁচানোর পরিবর্তে প্রতারকদের বাঁচানোর চেষ্টার অভিযোগ এনেছে হিন্ডেনবার্গ।
Article By – আস্তিক ঘোষ





