Article By – সুনন্দা সেন

গতমাসে মার্কিন আদালত আদানি গ্রুপের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ঠ ব্যক্তিদের উপর অভিযোগ করে যে তারা সৌরশক্তি চুক্তি পাওয়ার জন্য ভারতীয় সরকারী কর্মকর্তাদের ২৫০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ঘুষ দিয়েছে বা ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি আরও জানায় যে আদানি গ্রুপ মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার জন্য পরিকল্পনাটি গোপন করেছে। অবশ্য গৌতম আদানি এবং তার সংস্থা মার্কিন আদালতের এই সব অভিযোগ অস্বীকার করেছে।
এরপরেই ভারতীয় ব্যবসায়ী তথা ধনকুবের গৌতম আদানির সংখ্যা গরিষ্ঠ সংস্থা US ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের ৫৫৩ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি থেকে প্রত্যাহার করেছে। শ্রীলঙ্কার রাজধানীতে একটি বন্দর টার্মিনালের জন্য অর্থায়ন চুক্তির উল্লেখ করেছে কোম্পানি। জানিয়েছে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড দ্বারা এই টার্মিনাল তৈরি করা হচ্ছে। কোম্পানি দ্বারা জারি করা ফাইলিং-এ আরও জানানো হয় US-এর বন্দর প্রকল্পটি কোম্পানি অর্থায়নের জন্য তাদের অনুরোধ প্রত্যাহার করেছে।
গতবছর US-এর কলম্ব বন্দরের ঋণ চুক্তি স্বাক্ষতে সময় উন্নয়নশীল বিশ্বে অবকাঠামো ক্ষেত্রে উন্নতির জন্য আদানি গ্রুপ শ্রীলঙ্কায় টার্মিনালের জন্য ঋণচুক্তি স্বাক্ষর করেছিল। US-এ চীনের পরিবর্তে ভারতকে প্রকল্পটির জন্য নির্বাচন করেছিল। অবশ্য বর্তমানে প্রকল্পটির নির্মান কাজ শুরু হয়েছে, আর তাতে শ্রীলঙ্কার স্থানীয় অংশীদাররা রয়েছে। এখনও মার্কিন অর্থায়নের বিতরণ শুরু হয়নি।
অন্যদিকে আদানি গ্রুপ তার ব্যবসায়ী কার্যকলাপে মনোনিবেশ করার পাশাপাশি সম্প্রতি দেশে বেশ কয়েকটি বিনিয়োগের কথা উল্লেখ করেছেন। যার মূল্য হতে পারে কয়েক বিলিয়ন ডলার। DFC অফিসিয়াল জানিয়েছে যে, তারা এখন ঋণ চুক্তির প্রত্যাহারের বিষয় কথা বলা শুরু করেনি। DOJ-এর ঘোষণার পরে কেনিয়া ২.৬ বিলিয়ন ডলার মূল্যে বিমানবন্দর এবং পাওয়ার টান্সমিশন চুক্তি বাতিল করেছে, রায় বেরোনোর কয়েক ঘন্টার পর। তবে তাতে আদানি বা তার সংস্থার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয় উল্লেখ করা হয়নি।




