Article By – সুনন্দা সেন

আদিত্য বিড়লা হাউজিং ফাইন্যান্স বা ABHFL, আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের সম্পূর্ণ মালিকাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। যা ফিনটেক কোম্পানি BharatPe-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। যার দ্বারা মার্চেন্ট পার্টনার বা অংশীদারদের হোম লোন এবং সম্পত্তির বিপরীতে লোনের অ্যাক্সেস সহজতর করবে। আর ABHFL প্রথম হাউজিং ফাইন্যান্স কোম্পানি যারা BharatPe-এর সাথে অংশীদারিত্ব করেছে।
নতুন দুই অংশীদার কেবল ঋণ অফার করবে না তারা ডিজিটাল সমাধানের মাধ্যমে নিরাপদ লোনে অ্যাক্সেস অফার করবে। এছাড়া এই কলাবোরেশন বা সহযোগিতার ফলে ABHFL টায়ার ২ এবং ৩- এর মার্কেটে ফোকাস করার সাথে ৪৫০- এর বেশি শহর জুড়ে BharatPe-এর ১.৩ কোটিরও বেশি ব্যবসায়িকে হোম লোন এবংসম্পত্তির বিপরীতে লোন বা LAP অফার করতে সক্ষম হবে। আর মার্চেন্টরা Bharat Pe অ্যাপের মাধ্যমে সরাসরি ঋণের আবেদন শুরু করতে পারেন।
আদিত্য বিড়লা হাউজিং ফাইন্যান্সের MD ও CEO পঙ্কজ গাডাগল বলেছেন, BharatPe- এর সাথে এই অংশীদারিত্ব ABHFL-এর ডিজিটাল সেক্টররে প্রসারিত করতে সাহায্য করবে। আর তারা বিশাল ডিজিটাল ইকোসিস্টেমে কাস্টমাইজড অঞ্চলে নির্দিষ্ট আর্থিক সমাধান প্রদান করতে সক্ষম হবে। পাশাপাশি এটি জনসংখ্যার একটি বৃহত্তর অংশকে ক্ষমতায়ন করবে বলে আসা একটি বৃহত্তর অংশকে ক্ষমতায়ন করবে বলে আশা করছেন গাডাগল। অন্যদিকে জানা যাচ্ছে চলতি বছরের ৩০জুন পর্যন্ত ABHFL ২০,৩৯৯ কোটি টাকার ব্যবস্থাপনার অধীনে সম্পদ পরিচালনা করছে। আর তার ১৩৮টি শাখা রয়েছে।
অংশীদারিত্বের বিষয় Bharat Pe-এর CEO নেইল নেগি বলেছেন, চলতি বছরের আগস্ট মাস থেকে ফিনটেক কোম্পানিটি টু-হুইলার লোন এবং মিউচ্যুয়াল ফান্ডের বিপরীতে লোন চালু করার মাধ্যমে সুরক্ষিত ঋণে উদ্যোগী হয়েছে। এই অংশীদারিত্ব তাই BharatPe-এর মার্চেন্টের অঞ্চলের নির্দিষ্ট এবং প্রথম ডিজিটালি সুরক্ষিত ক্রেডিট সমাধান অফার করতে সক্ষম হবে।




