buzywithinfoBuzy With Info
Everything About Business
Ambuja Cement

১,৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে অম্বুজা সিমেন্ট! কোন রাজ্যে ঢেলে বিনিয়োগ করবে সিমেন্ট কোম্পানি?

আদানি গ্রুপ তথা গৌতম আদানি মালিকাধীন কোম্পানি অম্বুজা সিমেন্ট লিমিটেড, বিহারের ওয়ারিশালিগঞ্জে একটি নতুন সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট স্থাপন করতে চলেছে, যার জন্য ভারতের বৃহত্তম সিমেন্ট কোম্পানি ১,৬০০ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করেছে। যা কোম্পানির সম্প্রসারণের প্রচেষ্টায় একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে। আদানি সিমেন্টের এই বিনিয়োগের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল বিহারের স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা এবং অসংখ্য চাকরির কাজের সুযোগ তৈরি করা। জানা যাচ্ছে যে নতুন সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিটে বার্ষিক ৬ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে। যা কেবল বিহার নয় সারা ভারতে আদানি গ্রুপের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিকে শক্তিশালী করবে। 

July 18 New in article ads By Sir 1

সম্পূর্ণ প্রকল্পটি তিনটি ধাপে সম্পূর্ণ করা হবে। যার প্রথম ধাপে কোম্পানি ১,১০০ কোটি টাকা করবে এবং কাজটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। বিহারের শিল্প এলাকা উন্নয়ন কতৃপক্ষ (Bihar Industrial Area Development Authority) প্রকল্পটির জন্য ৬৭.৯০ একর জমি বরাদ্দ করেছে। কোম্পানি পাশাপাশি আরও জানিয়েছে যে প্রকল্পটির বাস্তবায়িত করতে আরও জমি দরকার পড়বে। সেই সময় খরচ কমানোর দিকে যেতে পারে অম্বুজা সিমেন্ট। এছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, বিহারে আদানি গ্রুপের এই বিনিয়োগ বাজেটে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতির অংশ। 
আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিরেক্টর প্রণব আদানি বলেছেন, এই বিনিয়োগ পরিকল্পনাটি বিহার রাজ্য সরকারের উন্নয়ন কর্মসূচী এবং আদানি সিমেন্টের ব্যবসায়িক বৃদ্ধির পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।

New in article ads By Sir

তিনি আরও উল্লেখ করেন যে, পরিকাঠামো দৃঢ় করার কাজে সিমেন্ট শিল্পের দিকে এগিয়েছে রাজ্য। তাই দেশের টেকসই পরিকাঠামো উন্নয়নের সহায়ক অম্বুজা সিমেন্ট এই কাজে সহায়তা করছে। আর আদানি গ্রুপ বিনিয়োগের ক্ষেত্রে দেরি না করে বিহার রাজ্য সরকারের সাথে যৌথ উদ্দ্যোগে ১,৬০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত করতে চলেছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading