দুধ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা হিসাবে দীর্ঘ সময় ধরে দেশের বৃহৎ অংশের গ্রাহকদের মন জয় করে চলেছে আমূল (Amul)। দুধের সাথে কোম্পানির মাখনের চাহিদাও বর্তমানে বাজারে বিপুল পরিমাণে রয়েছে। সংস্থাটি খুব শীঘ্রই নিজ গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে আসতে চলেছে। ইতি মধ্যে দেশে Amul-এর অর্গ্যানিক প্রোডাক্ট গুলিও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই বিষয়ে আরও একধাপ এগোতে চাইছে সংস্থা।
২০২২ সালে ভারতে অর্গ্যানিক ফুডের বাজারে আটা লঞ্চ করেছিল Amul। তারপরে আসতে আসতে সংস্থাটি GCMMF অর্গ্যানিক ছাল, কাবুলি ছোলা, ছোলার ডাল, অড়হর ডাল, সবুজ মুগডাল, মুগ ডাল, বেসন, বাসমতি চাল, সোনা মসুরি, রাজমা সহ একাধিক পণ্য লঞ্চ করেছে আর তা বিক্রিও হচ্ছে। এবার GCMMF বা গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাসে আমূল অর্গ্যানিক চা, চিনি, গুড় লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে।
সরকারি প্রকল্পের কোর্স
আমূল দেশের বাজারে দুধ ও দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত হলেও ধীরে ধীরে অর্গ্যানিক পণ্যগুলির মাধ্যমেও জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে। তার মূল উদ্দেশ্য ভারতের ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের অর্গ্যানিক খাদ্যের বাজারে নিজের শক্তিশালী উপস্থিতি গড়ে তোলা। এছাড়া বিশেষজ্ঞ মহলের অনুমান ভারতের অর্গ্যানিক ফুড সেক্টরটি ২০২৮ সালের মধ্যে ৪.৬ বিলিয়ন ডলার পেরিয়ে যাবে। যে কারণে সেক্টরটিতে ব্যবসায়িক সম্প্রসারণের সুযোগ রয়েছে। আর তা কাজে লাগাতে ব্যস্ত আমূল।

Article By – সুনন্দা সেন





