buzywithinfoBuzy With Info
Everything About Business
Anil Ambani

বড় ভাই মুকেশ আম্বানিকে টক্কর! বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারির ব্যবসায় অনিল

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

বড় ভাই মুকেশ আম্বানির টাটা এবং মাহিন্দ্রার সঙ্গে সম্মুখ সমরে অনিল আম্বানি। বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি তৈরির পরিকল্পনার কথা ভাবছে অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। চিনের বিওয়াইডি কোম্পানিতে ভারতের প্রাক্তন প্রধান সঞ্জয় গোপালকৃষ্ণানকে তাদের পরিকল্পনার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ করেছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। প্রতি বছর প্রায় 2.50 লাখ গাড়ির ক্ষমতা সম্পন্ন একটি ইভি প্ল্যান্ট স্থাপনের জন্য বহিরাগত পরামর্শদাতা নিয়োগ করেছে অনিল আম্বানির কোম্পানি। আগামী কয়েক বছরে এই প্ল্যান্টের সক্ষমতা প্রতি বছর 7.50 লক্ষ গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর।

July 18 New in article ads By Sir

 ব্যাটারি তৈরির কথা ভাবছে অনিল আম্বানির কোম্পানিও। সূত্রের খবর, কোম্পানি 10 গিগাওয়াট আওয়ার (GWh) ক্ষমতার একটি ব্যাটারি প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা করছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। আগামী বছরগুলিতে এই প্ল্যান্টের ক্ষমতা 75 GWh-এ উন্নীত করার পরিকল্পনা করেছে কোম্পানি।

পিছিয়ে নেই মুকেশ আম্বানিও। ব্যাটারি তৈরির ব্যবসা করছেন তিনি। সম্প্রতি 10 গিগাওয়াট ঘন্টা ব্যাটারি সেল উৎপাদনের জন্য বাজি জিতেছে মুকেশ আম্বানির সংস্থা। অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল (ACC) ব্যাটারি তৈরি করবেন মুকেশ আম্বানি। অনিল আম্বানি যদি ব্যাটারি তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে নিঃসন্দেহে তাঁর বড় ভাই মুকেশ আম্বানির প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে তাঁকে। বৈদ্যুতিক গাড়ি তৈরিতে টাটা এবং মাহিন্দ্রার মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করবে অনিল আম্বানির কোম্পানি। ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ির বাজারে রয়েছে এই কোম্পানিগুলি।

11

বর্তমানে অংশীদার খুঁজছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। এর মধ্যে রয়েছে চিনা কোম্পানিগুলোও। কোম্পানিটি আগামী কয়েক মাসের মধ্যে তাদের প্রকল্প চূড়ান্ত করার পরিকল্পনা করছে। জুন মাসে অটো সম্পর্কিত দুটি নতুন সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা গঠন করেছে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার। এর মধ্যে একটির নাম রিলায়েন্স ইভি প্রাইভেট লিমিটেড।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading