buzywithinfoBuzy With Info
Everything About Business
Apple

অ্যাপল ভারতে তার পরিধি বিস্তার করার বিষয় আশাবাদী; কিন্তু মার্কিন -চীন চুক্তি কী সমস্ত পরিকল্পনা ভেস্তে দেবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বের বড় বড় কোম্পানির জন্য ভারত বিশ্বস্ত স্থল হয়ে উঠেছিল, অর্থাৎ ভারতে স্বপ্ন পূরণের পথেই রয়েছে। এমন অবস্থায় চীন – মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির পুনঃস্থাপন করায় চীনের পরিবর্তে ভারতের উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে ওঠার উচ্চাকাঙ্খা ব্যহত হতে পারে। এছাড়া গত সপ্তাহে সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর চীনের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক রাতারাতি কমে যায়। US, চীনের জন্য শুল্ক ১৪৫% থেকে কমিয়ে ৩০% আরোপ করে। যেখানে ভারতের জন্য ২৭% স্থির রয়েছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউট বা GTRI-এর দিল্লি ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক অজয় শ্রীবাস্তব মনে করেন, এর ফলে চীন থেকে ভারতে যে উৎপাদন বিনিয়োগ স্থানান্তরিত হচ্ছিল তা হয় স্থগিত হতে পারে। অথবা দিল্লি থেকে আবার চীনে স্থানান্তরিত হবে।

July 18 New in article ads By Sir 1

অ্যাপলের বিষয় বলতে গিয়ে তিনি বলেন, ভারতের কম খরচের অ্যাসেম্বলি লাইন টিকে থাকতে পারে। কিন্তু মূল্য সংযোজন বৃদ্ধি ঝুঁকি মধ্যে রয়েছে। অবশ্য গত মাসে দিল্লিতে অ্যাপলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় যে তারা তাদের বেশিরভাগ আইফোন উৎপাদন চীন থেকে ভারতে স্থানান্তর করবে। যারপর উদ্বেগ ও উত্তেজনায় তীব্র স্বস্তি নেমে আসে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন যে তিনি অ্যাপলের CEO টিম কুককে ভারতে নির্মান কর্ম না করার বিষয়টি জানিয়ে ছিলেন। কারণ ট্রাম্পের মতে ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলির মধ্যে একটি। 

ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ শিলান শাহ চুক্তি ঘোষণার আগে একটি বিনিয়োগকারী নোটে লিখেছিলেন, “আগামীদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য সরবরাহকারী হিসেবে চীনের বিকল্প হিসেবে ভারত ভালো অবস্থানে রয়েছে।” তিনি আরও উল্লেখ করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির ৪০%, “চীনের রপ্তানির মতো”। প্রাথমিক লক্ষণ দেখা গেছে যে ভারতীয় রপ্তানিকারকরা ইতিমধ্যেই চীনা উৎপাদকদের রেখে যাওয়া শূন্যস্থান পূরণে এগিয়ে আসছেন। ভারতীয় উৎপাদকদের উপর সাম্প্রতিক এক জরিপ অনুসারে, নতুন রপ্তানি আদেশ ১৪ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। জাপানি ব্রোকারিং হাউস নোমুরা, বিশেষ করে ইলেকট্রনিক্স, টেক্সটাইল এবং খেলনার মতো খাতে, নিম্ন ও মধ্য-প্রযুক্তি উৎপাদনে বাণিজ্য বিচ্যুতি এবং সরবরাহ-শৃঙ্খল পরিবর্তনের দিক থেকে ভারতের এগিয়ে থাকবে বলে জানিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading