buzywithinfoBuzy With Info
Everything About Business
Birla group

537 কোটির জমি কিনল বিড়লা গ্রুপ! এবার কোন খাতে নিজেকে মজবুত করছে সংস্থা?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে (এমএমআর) 537.42 কোটি টাকা মূল্যের জমির একটি 24.5 একর জমি ক্রয় করল আদিত্য বিড়লা গ্রুপের রিয়েল এস্টেট কোম্পানি বিড়লা এস্টেট। এই তথ্য জানানো হয়েছে স্কয়ার ইয়ার্ডের পক্ষ থেকে। এই জমিটি থানে-বেলাপুর রোডের কালোয়ায়। আদিত্য বিড়লা গ্রুপের প্রধান প্রবীণ শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা। সেপ্টেম্বরে এই চুক্তি স্বাক্ষর করা হয়ে। চুক্তি অনুসারে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ থেকে 99,021.47 বর্গ মিটার জমি কিনেছে বিড়লা এস্টেটের সহযোগী প্রতিষ্ঠান একমায়া প্রপার্টি। 37.61 কোটি টাকার স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন বাবদ 30,000 টাকার চুক্তি হয়। চুক্তিটি 2024 সালের সেপ্টেম্বরে চূড়ান্ত হয়েছিল।

July 18 New in article ads By Sir 1

থানে এবং নভি মুম্বইয়ের নিকটবর্তী হওয়ার কারণে কালওয়া বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তিদের জন্য জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। ভারতের বৃহত্তম রিয়েল এস্টেট বাজারগুলির মধ্যে একটি থানে। পাশাপাশি, নভি মুম্বাই কর্মসংস্থানের একটি বড় কেন্দ্র। এ কারণে কর্মজীবী মানুষের বসবাসের জন্য বেশ উপযুক্ত এই এলাকা।

মুম্বই এমএমআর, পুনে, বেঙ্গালুরু এবং দিল্লি এনসিআরে আবাসিক এবং বাণিজ্যিক প্রকল্পগুলিতে বড় অবদান রয়েছে বিড়লা এস্টেটের। স্কয়ার ইয়ার্ডের তথ্য অনুসারে, 2024 সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকে মুম্বইতে সর্বোচ্চ নিবন্ধিত বাড়ি বিক্রয় মূল্যের ক্ষেত্রে MMR-এ তৃতীয় স্থানে রয়েছে বিড়লা এস্টেট। 1,126 কোটি টাকার রেকর্ড লেনদেন করেছে এই সংস্থা। বিড়লা এস্টেটের 2023-24 অর্থবর্ষের তথ্য অনুসারে, কোম্পানির 1.8 কোটি বর্গফুট এলাকা জুড়ে প্রকল্পগুলির একটি দুর্দান্ত পাইপলাইন রয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট উন্নয়ন মূল্য 32,000 কোটি টাকা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading