বিশ্বের বৃহত্তম পানীয় প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম Coca-cola। এবার ভারতসহ সারা বিশ্বে তাদের সফট ড্রিংকস পরিষেবা সরবরাহ বন্ধ করতে চলেছে এই বিআইজি(Bottling Investment Group)। বিআইজি-এর অধীনেই এই আমেরিকান কোম্পানি বিশ্ব জুড়ে কার্যক্রম পরিচালনা করে। Coca-Cola -র ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট হেনরিক ব্রাউন জানিয়েছেন, 30 জুন বন্ধ হওয়ার কথা বিআইজি-এর কর্পোরেট অফিস।
তবে এখন প্রশ্ন উঠছে, Coca-Cola -র এই সিদ্ধান্তে ভারতেও প্রভাব পড়বে কিনা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সহ নেপাল এবং শ্রীলঙ্কা কোকা-কোলার অভ্যন্তরীণ বোর্ডের তত্ত্বাবধানে থাকবে। Coca-Cola -র এই পদক্ষেপ সরাসরি প্রভাবিত করবে ভারতকে। কারণ কোকাকোলা এতদিন সরাসরি বিআইজি-এর নিয়ন্ত্রণেই ছিল ভারতের মালিকানাধীন বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকাকোলা বেভারেজ (HCCB)।

প্রসঙ্গত, কমপক্ষে চারটি বড় ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তাদের ফ্যামিলি অফিসের সঙ্গে ইতিমধ্যেই বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকাকোলা বেভারেজ-এর সংখ্যালঘু শেয়ার বিক্রি করার জন্য যোগাযোগ করেছে কোকাকোলা। কোম্পানির আইপিওর আগে ভ্যালু আনলক করতেই এই পদক্ষেপ। রবিবার থেকে, কোকা-কোলার বোতলজাত বিনিয়োগ সহ সম্পূর্ণ কর্মকাণ্ড একটি অভ্যন্তরীণ বোর্ড দ্বারা পরিচালিত হবে৷
সরকারি প্রকল্পের কোর্স
সেখানে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী সিনিয়র এক্সিকিউটিভরা অন্তর্ভুক্ত থাকবেন। এই সকল এক্সিকিউটিভের মধ্যে থাকছেন মনিকা হাওয়ার্ড ডগলাস, মুরাত ওজেল, এনরিক রাপেত্তি, তাপসভি চান্দেলে, জন এনরিক রাপেত্তি, তাপসভি চান্দেলে এবং জন মারফি। বোতলজাত ব্যবসার কর্মক্ষমতা এবং কৌশল পর্যবেক্ষণ করবে এই বোর্ড। সভাপতিত্বে থাকবেন ব্রাউন। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে এবং প্রত্যেকটি বাজার জুড়ে কোকাকোলার ব্যবসাকে আরও প্রসারিত করতেই এই পদক্ষেপ গ্রহণ বলে জানান ব্রাউন।
চলতি বছরের জানুয়ারিতে, হিন্দুস্তান কোকাকোলা বেভারেজ দেশের উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব অংশে কোম্পানির মালিকানাধীন কিছু বোতলজাত পানীয়ের প্রক্রিয়াকরণ ব্যবস্থা তিনটি ফ্র্যাঞ্চাইজি বটলার মুন বেভারেজ, এসএলএমজি বেভারেজ এবং কান্দাহারী গ্লোবাল বেভারেজের কাছে বিক্রি করে দিয়েছে। এর ফলে 293 মিলিয়ন ডলার লাভ করেছে কোম্পানি। বর্তমানে প্রধানত পশ্চিম এবং দক্ষিণ ভারত জুড়ে এখন 16টি প্ল্যান্ট পরিচালনা করছে হিন্দুস্তান কোকাকোলা বেভারেজ।
Article By – আস্তিক ঘোষ





