buzywithinfoBuzy With Info
Everything About Business
Infosys

ইনফোসিসের উপর কগনিজ্যান্টের মামলা! ফের চিন্তায় নারায়ণ মূর্তি

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

ঝামেলার মুখে পড়ল দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস। ইনফোসিসের বিরুদ্ধে মামলা করল আমেরিকান সফটওয়্যার জায়ান্ট কগনিজ্যান্ট। ইনফোসিসের বিরুদ্ধে অভিযোগ, ইনফোসিস তার স্বাস্থ্য প্রযুক্তি সহায়ক সংস্থা ট্রিজেটো সম্পর্কিত তথ্য চুরি করেছে। অভিযোগ অনুসারে, চুক্তির আড়ালে সাবসিডিয়ারি সংস্থা ট্রিজেটোর মালিকানাধীন সফ্টওয়্যার অফার এবং সম্পর্কিত প্রযুক্তিগত নথিগুলি অ্যাক্সেস করেছিল ইনফোসিস। এই চুক্তির উদ্দেশ্য ছিল ইনফোসিসকে কিছু নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য কাজ সম্পূর্ণ করার অনুমতি দেওয়া। ট্রিজেটোর গ্রাহকও তারা। 2014 সালে স্বাস্থ্যসেবা প্রযুক্তি সংস্থা ট্রিজেটো কে 2.7 বিলিয়ন ডলারে কিনে নেয় কগনিজ্যান্ট।

8 3

জানা গিয়েছে, ইনফোসিস এবং তার সহযোগীদের ট্রিজেটোর বাণিজ্যের গোপন তথ্য ব্যবহার করা থেকে বিরত রাখতে চায় কগনিজ্যান্ট। এর পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছে ট্রিজেটো, যার পরিমাণ বিচারে সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্থাটি তার অভিযোগে আরও জানিয়েছে, চুক্তি লঙ্ঘন করে ট্রিজেটোর বাণিজ্য গোপনীয়তার অপব্যবহার করেছে ইনফোসিস। কোম্পানিটি নিজের সুবিধার জন্য ট্রিজেটোর গোপনীয় তথ্য চুরি করেছে। এতে ট্রিজেটোর মারাত্মক ও অপূরণীয় ক্ষতি হয়েছে। 

New in article ads By Sir 1

এদিকে ইনফোসিস জানিয়েছে যে, তারা এই মামলা সম্পর্কে অবগত। ইনফোসিস তাদের বিবৃতিতে জানিয়েছে,“আমরা সমস্ত অভিযোগ অস্বীকার করছি এবং আদালতে আমাদের অবস্থান রক্ষা করব”। গত এক দশকে, ইনফোসিসের সাবসিডিয়ারি সংস্থা ট্রিজেটোর সঙ্গে কমপক্ষে সাতটি এনডিএএ স্বাক্ষর করেছে। এর মধ্যে ট্রিজেটোকে এর গোপন তথ্যের একমাত্র মালিক বলে মনে করা হয়। শেষ সেশনে ট্রিজেটো কোম্পানির শেয়ার বিএসইতে 0.94 শতাংশ হ্রাস পেয়ে 1862.35 টাকায় বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে। দুই তথ্য প্রযুক্তি সংস্থার মধ্যে এই আইনি লড়াইয়ে চিন্তায় কর্মীরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading