Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় সরকার হলুদ মটরের শুল্কমুক্ত আমদানির সময়সীমা বাড়িয়েছে। প্রাথমিকভাবে সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত সেট করা থাকলেও বর্তমানে এই সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী দুই মাসেও পাওয়া যাবে সুবিধাটি। অর্থাৎ হলুদ মটরের শুল্কমুক্ত আমদানির সময়সীমা ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা , ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা DGFT (Directorate General of Foreign Trade) সম্প্রতি একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময় বর্ধিতকরণের ঘোষণা করেছে।
হলুদ মটরের আমদানির শর্তাবলী অপরিবর্তিত রয়েছে। যার অর্থ হল এটি শুল্কমুক্ত, নিয়ন্ত্রণমুক্ত এবং ন্যূনতম আমদানি মূল্য বা MIP (Minimum Import Price) ছাড়াই আগামী বছরের প্রথম দু-মাস পর্যন্ত অব্যাহত থাকবে। অণ্যদিকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমদানিকারকদের এখনও অনলাইন আমদানি পর্যবেক্ষণ ব্যবস্থার অধীনে রেজিস্টার করতে হবে এবং আমদানি ভারতের যেকোনো বন্দরে করা যেতে পারে।
সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়, যেখানে ২৮ ফেব্রুয়ারী, ২০২৫-এর আগে বা তার আগে বিল অফ লেডিং জারি করা হয়। সেখানে চালানের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এই সময়সীমা সম্প্রসারণের ফলে কানাডা এবং রাশিয়ার মতো রপ্তানিকারক দেশগুলিতে হলুদ মটরের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারণ তাদের দাম সম্প্রতি স্থিতিশীল রয়েছে। উপরন্তু আরও জানা যাচ্ছে যে ভারতের আমদানি কার্যকলাপ আগামী মাসগুলিতে বাড়বে বলে আশা করা হচ্ছে।




