buzywithinfoBuzy With Info
Everything About Business
Gautam Adani

গুজরাট টাইটান কিনতে পারলেন না গৌতম আদানি! IPL টিমটির নতুন মালিক কে?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

বড় সুযোগ হাতছাড়া করলেন ভারত তথা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধনী গৌতম আদানি। আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের দিকে আদানি গ্রুপের নজর ছিল। কিন্তু বাজি জিতে নিল আদানি নয়, আহমেদাবাদের টরেন্ট গ্রুপ। ইউরোপীয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের সঙ্গে গুজরাট টাইটানসের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে টরেন্ট গ্রুপ। 2025 সালের ফেব্রুয়ারিতে লক-ইন পিরিয়ড শেষ হওয়ার পরে, গুজরাট টাইটানসের উপর নিয়ন্ত্রণ করবে টরেন্ট গ্রুপ। 

8 3

এই প্রতিযোগিতা থেকে আদানি গ্রুপ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। জুন মাসে আইপিএলের মূল্য 16.4 বিলিয়ন ডলার নির্ধারণ করেছিল আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক হাউলিহান লোকি। গুজরাট টাইটান্সের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে টরেন্ট এবং সিভিসি। লক-ইন পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষা, তারপরেই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। CVC সংখ্যালঘু অংশীদারিত্ব নিলে, টরেন্ট গ্রুপ ফ্র্যাঞ্চাইজিতে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অর্জন করতে পারে। গুজরাট টাইটানসের মূল্য আনুমানিক এক বিলিয়ন ডলারেরও বেশি। সম্ভবত  বিশাল খরচ বিবেচনা করে গুজরাট টাইটানস কেনার ইচ্ছে থেকে থেকে সরে এসেছে আদানি গ্রুপ। মূল ব্যবসা, বিশেষ করে বিদ্যুৎ এবং বন্দরগুলিতেই এখন গ্রুপের মূল ফোকাস।

2021 সালে আইপিএলের আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য চেষ্টা করেছিল আদানি এবং টরেন্ট উভয়ই। কিন্তু উভয়েই ব্যর্থ হয়। আদানি গ্রুপ এবং টরেন্ট যথাক্রমে 5,100 কোটি এবং 4,653 কোটি টাকার বাজি ধরে সেবার। কিন্তু 5,625 কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজি জিতে নেয় সিভিসি। যদিও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে CVC ক্যাপিটাল পার্টনার্স, টরেন্ট গ্রুপ এবং আদানি গ্রুপ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading