Article By – সুনন্দা সেন

৯ জানুয়ারি, ২০২৫-এ কোম্পানির এক ফাইলিংয়ে বলা হয়েছে, আদানি উইলমারের অন্যতম প্রোমোটার আদানি কমোডিটি। তারা ১০ জানুয়ারি (আজ) এবং ১৩ জানুয়ারি একটি অফার ফর সেলের মাধ্যমে কোম্পানির ২০% শেয়ার বিক্রি করবে। যার ফ্লোর প্রাইস ২৭৫ টাকা। গতকাল (৯জানুয়ারি, বৃহস্পতিবার) BSE (বম্বে স্টক এক্সচেঞ্জ)-এ আদানি উইলমারের শেয়ার ৩২৪ টাকায় লেনদেন শেষ করেছে। যা গত এক বছরের তুলনায় ১৩% কমেছে। এছাড়া আরও জানা যাচ্ছে যে আদানি উইলমার তাদের মূল ব্যবসা এবং নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে তাদের FMCG পোর্টফোলিওর প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য ITC-এর মতো কৌশল গ্রহণ করতে পারে।
৯ জানুয়ারি, ২০২৫-এ কোম্পানির ফাইলিংয়ে বলা হয়েছে, OFS-এর বেস অফার থাকবে ১৩.৫০% ইক্যুইটি। আদানি কমোডিটিজ LLP ১০ জানুয়ারি এবং ১৩ জানুয়ারি বেস অফার হিসাবে ১৭.৫৪ কোটি শেয়ার বা আদানি উইলমারের ১৩.৫০% অংশীদারিত্ব বিক্রি করবে। অতিরিক্ত সাবস্ক্রিপশনের ক্ষেত্রে অতিরিক্ত ৮.৪৫ কোটি শেয়ার (পেইড আপ ইক্যুইটির ৬.৫০%) বিক্রি করার বিকল্প থাকবে। OFS-এর ২৫% মিউচ্যুয়াল ফান্ড এবং বীমা কোম্পানিগুলির জন্য সংরক্ষিত। আর শুধুমাত্র খুচরা বিনিয়োগকারীরা ১৩ জানুয়ারি তাদের বিড জমা দিতে পারবে। অ্যান্টিক ব্রোকিং, ICICI সিকিউরিটিজ, জেফারিস, নুভাশ ওয়েলথ SBICAP সিকিউরিটিজ অফার ফর সেলের ব্রোকার হিসাবে রয়েছে।
৩০ ডিসেম্বর, ২০২৪-এ আদানি এন্টারপ্রাইজেজ আদানি উইলমার জেভি থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে গেছে। সর্বনিম্ন পাবলিক শেয়ারহোল্ডিং নিয়ম পূরণের জন্য তাদের ১৩% শেয়ার বিক্রি করে। আর বাকি ৩১% শেয়ার সিঙ্গাপুরের উইলমার ইন্টারন্যাশনালের কাছে যাবে বলে জানা যাচ্ছে। এই প্রস্তাবের অংশ হিসাবে AEL আদানি উইলমারের মোট ৪৪% শেয়ার বিক্রি করছে এবং উইলমার ইন্টারন্যাশনাল, আদানি উইলমারের আদানি এন্টারপ্রাইজেসের ৩১% পর্যন্ত শেয়ার অধিগ্রহণ করবে। এই চুক্তির মাধ্যমে ২ বিলিয়নের বেশি মূলধন সংগ্রহ করবে গ্রুপ। যা মূল অবকাঠামো প্ল্যাটফর্মগুলিতে ব্যবহার করা হবে।




