buzywithinfoBuzy With Info
Everything About Business
Cooking oil

অশোধিত এবং পরিশোধিত ভোজ্য তেলের উপর উচ্চতর আমদানি শুল্ক আরোপ করা হবে! এই বিষয়ে আর কী কী জানা যাচ্ছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ শনিবার (১৪সেপ্টেম্বর, ২০২৪) থেকে ভারত দেশীয় কৃষকদের তৈলবীজের দাম হ্রাস পাওয়া থেকে রক্ষা করতে আমদানি শুল্ক বাড়াতে চলেছে। তার অংশ হিসাবে সরকার অশোধিত এবং পরিশোধিত সোয়াবিন, সূর্যমুখী এবং পাম তেলের উপর উচ্চ আমদানি শুল্ক লাগু করল। ১৩ সেপ্টম্বর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে অপরিশোধিত সোয়াবিন, সূর্যমুখী এবং পাম তেলের মৌলিক শুল্ক শূণ্য থেকে বাড়িয়ে ১০% করা হয়েছে। আর পরিশোধিত তেলের শুল্ক ১২.৫% থেকে বাড়িয়ে ৩২.৫% করা হয়েছে। 

11

দাম কমে যাওয়ায় পাম তেলের আমদানি বেড়েছে। চলতি বছরের প্রথমার্ধে ভারতের পাম তেল আমদানি গত বছরের তুলনায় ৩০% বৃদ্ধি পেয়েছে। একইভাবে সূর্যমুখী সীড, কুসুম ও তুলাবীজ থেকে প্রাপ্ত তেলের আমদানি এক বছরের তুলনায় ৫৫% বেড়েছে। এছাড়া সরকার দ্বারা প্রকাশিত তথ্য বলছে, ১৮ মাস ধরে পরিশোধিত তেলের দাম মুদ্রাস্ফীতির মধ্যেই রয়েছে। মূল্য হ্রাসের কারণে দেশীয় কৃষকদের উপর নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছিল। যা তাদের ব্যবসায়িক মোকাবেলার বীপরিতে নিয়ে যাওয়ার জন্যেও দায়ী। 
অবশ্য কৃষি সংবাদে বলা হয়েছে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে তৈলবীজ বপন ১৯.২ মিলিয়ন হেক্টর হয়েছে। ভারত তার তৈলবীজের চাহিদার ৭০%- এরও বেশি মেটাতে আমদানির উপর নির্ভর করে। তাই সরকার দ্বারা গৃহীত আমদানি শুল্কের বৃদ্ধি কৃষকদের সাহায্য করে। এর আগে বিশ্বব্যাপী পণ্যের দামের বৃদ্ধির সময় গ্রাহকদের কথা ভেবে নিম্ন শুল্ক হার জারি করেছিল সরকার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading