buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP

২০২৪ সালের ডিসেম্বরে দেশের উৎপাদন কার্যকলাপ আরও ধীর হয়েছে! চোখ রাখুন গ্লোবালের রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২০২৪ সালের ডিসেম্বরে ভারতে উৎপাদন কার্যকলাপ ধীর হওয়ার পাশাপাশি ক্রয় পরিচালকদের সূচক বা PMI (Purchasing Managers Index) নভেম্বরের ৫৬.৫ থেকে কমে ৫৬.২- এ নেমে এসেছে। S&P গ্লোবাল দ্বারা সংকলিত HSBC ফাইনাল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং PMI অনুসারে. এটি ছিল ২০২৪ সালের যৌথ দুর্বলতম বৃদ্ধির হার। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে যে নভেম্বরের হেডলাইন ফিগার ৫৬.৫ থেকে ডিসেম্বরে কমলেও তা দীর্ঘকালীন গড় ৫৪.১-এর উপরে থেকেছে। যার ফলে বার্ষিক বৃদ্ধিতে একটি শক্তিশালী হারের সংকেত রয়েছে। 

11

HSBC-এর অর্থনীতিবিদ উনেস লাম বলেছেন, ২০২৪ সালে ভারতের উৎপাদন কার্যকলাপ শক্তিশালী ভাবে শুরু হলেও তা শেষ হয়েছে দুর্বল নোটের সাথে। বিশেষ করে শিল্প খাতে মন্থর প্রবণতা আরও বেশি লক্ষ্য করা গেছে। অবশ্য নতুন রপ্তানি আদেশের বৃদ্ধিতে কিছুটা উত্থান ঘটেছে। যা জুলাই থেকে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ইনপুট দামের বৃদ্ধি সামান্য হ্রাস পেয়েছে। প্রতিবেদন থেকে এর সঙ্গে আরও জানা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং PMI নভেম্বরে যৌথ ১১ মাসের সর্বনিম্ন ৫৬.৫-এ নেমে গেছিল। যা অক্টোবর, ২০২৪-এবং ৫৭.৫ থেকে অনেকটা নেমে গেছিল। আর এগুলি উৎপাদন বৃদ্ধিতে মন্দার ইঙ্গিত দেয়।

অন্যদিকে HSBC ফাইনাল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং PMI অনুসারে, দেশের PMI ৫০-মার্কের উপরে রয়ে গেছে। যা উৎপাদন খাতে অব্যাহত সম্প্রসারণের ইঙ্গিত দেয়। ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং ক্রমবর্ধমান মূল্যের চাপের কারণে দেশের উৎপাদন খাতের কার্যকলাপে মন্দা দেখা দিয়েছিল। এই একই কারণে ইনপুট খরচের মূল্যস্ফীতি জুলাই থেকে সর্বোচ্চ পৌঁছেছে। উল্লেখযোগ্য ভাবে বিক্রয়মূল্যের উচ্চতর বৃদ্ধি ডিসেম্বর, ২০২৪-এ দেখা গেছে। যা ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ বৃদ্ধি চিহ্নিত করে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading