ভারতের ইস্পাত উৎপাদন 300 মিলিয়ন টন অতিক্রম করতে পারে 2030 সালের মধ্যে! এবার দেশে ইস্পাত উৎপাদন নিয়ে বড়সড় মন্তব্য করলেন ইস্পাত সচিব নগেন্দ্র নাথ সিনহা। সরকারি অবকাঠামো প্রকল্পে ইস্পাতের ব্যাপক চাহিদাই হল এর অন্যতম প্রধান কারণ। ইতিমধ্যেই ভারত সরকার বৃহৎ পরিসরে অবকাঠামো উন্নয়নে মনোযোগ দিচ্ছে। রাস্তা থেকে শুরু করে রেলপথ, সেতু থেকে শুরু করে ভবন নির্মাণের জন্য প্রচুর পরিমাণে ইস্পাতের প্রয়োজন। তাই আশা করা হচ্ছে, ইস্পাত শিল্পের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে ভারতের জিডিপি। মজবুত হবে দেশের অর্থনৈতিক অবস্থা।
ইস্পাতের চাহিদা প্রায় 10 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতেই SIMS 2.0 পোর্টাল চালু করেছেন কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্প মন্ত্রী এইচডি কুমারস্বামী। ইস্পাত আমদানি মনিটরিং সিস্টেমের এটি হল একটি আপগ্রেড সংস্করণ। কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত পরিকল্পনার জন্য স্টেকহোল্ডারদের দরকারী তথ্য প্রদান করবে এই পোর্টাল। এবার ইস্পাত উৎপাদনে ভারত যে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে তা বলাই বাহুল্য। এর কারণ হিসেবে রয়েছে অবকাঠামো উন্নয়ন, নগরায়ন, শিল্পায়ন, সরকারি নীতি এবং আন্তর্জাতিক বাজারে ভারতের ক্রমবর্ধমান প্রভাব।
উল্লেখ্য, কেন্দ্র সরকার ইতিমধ্যেই দেশের অবকাঠামগত উন্নয়নের মনোযোগ দিয়েছে। রাস্তা, রেলপথ, সেতু এবং ভবন নির্মাণের জন্য প্রচুর পরিমাণে ইস্পাত প্রয়োজন। এছাড়াও দ্রুত নগরায়ন হচ্ছে ভারতে। নতুন শহরগুলির বিকাশ সম্প্রসারণের কারণে ইস্পাতের চাহিদা বহুগুনে বৃদ্ধি পাচ্ছে। উদীয়মান শিল্প শক্তি হিসেবে নিজেকে প্রকাশ করছে ভারত। অটোমোবাইল, নির্মাণ এবং অন্যান্য শিল্পের সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচামাল হল ইস্পাত। ইস্পাত শিল্পের উন্নয়নে বেশ কিছু নীতি বাস্তবায়ন করছে সরকার। বিশ্ব ইস্পাত বাজারে বর্তমানে প্রধান খেলোয়াড় হয়ে উঠছে ভারত।
Article By – আস্তিক ঘোষ






