buzywithinfoBuzy With Info
Everything About Business
Oil India

২০৪০ সালের মধ্যে ভারত হবে কার্বন মুক্ত! অয়েল ইন্ডিয়া লিমিটেড ক্লিন এনার্জি প্রকল্পে কত টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে?

ভারত সরকারের উদ্দেশ্য ২০৪০ সালের মধ্যে ভারতকে কার্বন মুক্ত করার। দেশের সরকারের এই পরিকল্পনায় পাশে থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড জানা যাচ্ছে এই তেলের সংস্থাটি ক্লিন এনার্জি প্রকল্পে মোটা অংকের টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছে। আর এই বিষয়টির সম্পর্কে জানিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান রঞ্জিত রথ। এছাড়াও এটাও সত্য যে কোনো পরিকল্পনার পেছনে কার্যক্রম জড়িত থাকে। এক্ষেত্রেও রয়েছে। 

3

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে OIL -এর নেট জিরো প্ল্যানের মধ্যে রয়েছে গ্যাসের ফ্লেয়িং কমানো এবং আটকে থাকা গ্যাসের বাণিজ্যিকীকরণের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপন, সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট নির্মাণ এবং বায়োগ্যাস ও ইথানল প্ল্যান্ট নির্মাণ। এছাড়া তিনি সাংবাদিকদের বলেছেন, নেট জিরো পরিকল্পনায় ২০২৪ সালের ৩১ মার্চে সমাপ্ত অর্থবছরে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ৬.৫ মিলিয়ন টন থেকে ২০২৫-২৬ সালের মধ্যে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ৯ মিলিয়ন টনে উন্নীত করার। এছাড়াও সংস্থাটি অরুণাচল প্রদেশের ক্ষেত্রগুলি থেকে আসামে প্রাকৃতিক গ্যাস আনার জন্য ৮০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের পরিকল্পনা করেছে। 

11

OIL বা অয়েল ইন্ডিয়া লিমিটেড আরও কূপ খনন করছে। পাশাপাশি অপরিশোধিত তেলের উৎপাদন ৪ মিলিয়ন টনের বেশি এবং গ্যাসের উৎপাদন ৫ বিলিয়ন ঘনমিটারে উন্নীত করার লক্ষ্যে যা যা করণীয় সেগুলি জোরদার করেছে। পাশাপাশি সংস্থাটি ক্লিন এনার্জি প্রকল্পে ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। ONGC বিনিয়োগ করতে চলেছে ২ লক্ষ কোটি টাকা। 

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading