buzywithinfoBuzy With Info
Everything About Business
Coca-Cola

ভারতীয় ফ্যামিলি হিন্দুস্তান কোকা-কোলার ৪০% স্টেক অধিগ্রহণ করতে চলেছে! তারাই কী এবার থেকে পানীয় শিল্পের ক্ষেত্রে নেতৃত্ব দেবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

জুবিল্যান্ট ভারতীয় গ্রুপের প্রবর্তক ভারতীয় ফ্যামিলি, কোকা-কোলা ইন্ডিয়ার সম্পূর্ণ মালিকানাধীন বোতলজাত সংস্থা হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজ বা HCCB-এর ৪০% স্টেক ১২,৫০০ কোটি টাকায় অধিগ্রহন করতে প্রস্তুত। সফল হলে, এটি এখনও পর্যন্ত ফ্যামিলির সবচেয়ে বড় অধিগ্রহণ হিসাবে চিহ্নিত হবে। অনুমান করা হচ্ছে যে কোম্পানিটি আজকেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করবে। আর এই লেনদেনটি ইক্যুইটি এবং ডেটের মিশ্রণের মাধ্যমে এই চুক্তির অর্থায়ন করা হবে।

অধিগ্রহণটি সম্পন্ন হলে ভারতীয় ফ্যামিলি ভারতের পানীয় শিল্প খাতের একটি নেতৃত্ব স্থানীয় সংস্থা হয়ে উঠবে। কারণ হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজ কোল্ড ড্রিংকস, জুন এবং এনার্জি ড্রিংকস সহ মোট আটটি বিভাগে ৩৭টি পণ্য প্রস্তুত এবং বিক্রি করে। এছাড়া কোকা-কোলা ভারতের জন্য একটি প্রধান রাজস্ব চালক। কোম্পানি তার ফাইলিংয়ের মাধ্যমে জানিয়েছে, তার রাজস্ব ৯.২% বৃদ্ধি পেয়ে ১৪,০২১ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং নেট প্রফিট ২২৪৭% বেড়ে ২,৮০৮.৩ কোটি টাকা হয়েছে।

8 3

ভারত, আয়তনের দিক থেকে কোকা-কোলার পঞ্চম বৃহত্তম মার্কেট। যা উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা উপস্থাপন করে। বোতলজাত সংস্থাটি আগামী পাঁচবছরে ভারতে ১.৫ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। যার মধ্যে ৩,০০০ কোটি টাকার গুজরাটের নতুন স্টার এবং মধ্যপ্রদেশে একটি নতুন প্ল্যান্টের জন্য ৩৫০ কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় ফ্যামিলির কোকা-কোলার স্টেক অধিগ্রহণ আবার এক এমন আসে যখন দেশের বেভারেজ মার্কেট ক্রমশ প্রতিযোগীতামূলক হয়ে উঠছে। কারণ রিলায়েন্স কনজিউমার সম্প্রতি ক্যাম্পা ব্র্যান্ড আবার মার্কেটে এনেছে এবং তা উচ্চ বাণিজ্যিক মার্জিনের সাথে বাজারে রয়েছে।

এই বিষয়গুলির পাশাপাশি জানা যাচ্ছে যে ১২,৫০০ কোটি টাকার অধীগ্রহণে জুবিল্যান্ট গ্রুপের শ্যাম ভারতীয় এবং হরি ভারতীয় নেতৃত্বে ভারতীয় ফ্যামিলি ৫,০০০ কোটি টাকার অবদান রাখছে। আর বাকি অর্থ গোল্ডম্যান স্যাক্স (Goldman Sachs) দ্বারা অর্থায়ন করা হচ্ছে। কারণ এটি অধিগ্রহণ পরিকল্পনায় তহবিল সংগ্রহের চুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্য আগে এই অধিগ্রহণ পরিকল্পনায় আর্থিক সাহায্যের জন্য ভারতীয় ফ্যামিলি বেইন ক্রেডিট, অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট এবং অন্যান্যদের সাথে আলোচনা করেছিল। তবে পরে সমষ্ঠি গ্রুপের থেকে ঋণ নেওয়ার পরিবর্তে ফ্যামিলি গোল্ডম্যান স্যাক্সের থেকে সুবিধা নিয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading