buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG 14 1

জামাইষষ্ঠীর দিনে ফলের দামে আগুন! চিকেন, মাটন ও ইলিশের রেট কত?

জামাইষষ্ঠী বলে কথা আর শ্বশুরের পকেট খালি হবে না তাও কি হয়! জামাইষষ্ঠীতে জামাই আদর যেমন তুঙ্গে থাকে সেরকমই ফল মিষ্টির বাজারদরও কিন্তু থাকে আকাশছোঁয়া। কলকাতা তো বটেই বিভিন্ন জেলাতেও এদিন বেশ চড়া দামে বিক্রি হয় আম, জাম, কাঁঠাল -সহ বিভিন্ন মিষ্টি। 

সে দাম যতই বেশি থাক, জামাইয়ের আপ্যায়ন হেতু চড়া দামেই এদিন বাজারে বিক্রি হবে সব কিছু। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন, মাটন -সহ বিভিন্ন জিনিসের দামের তালিকা।

4
Market Price Today *মাটন এবং চিকেনের দাম কত?*

সবার প্রথমে আসি মাটন এবং চিকেনের দামে। মাছের মতোই আজ আকাশছোঁয়া দাম বাজারে মাটন এবং চিকেনের। আজকের বাজারে চিকেন বিক্রি হচ্ছে 230 থেকে 240 টাকা প্রতি কেজি। অপরদিকে, মাটনের প্রতি কেজির দাম রাখা হয়েছে 850 টাকা। 

*ইলিশ থাকবে ধরা ছোঁয়ার বাইরে*

LPG 15 1

জামাইষষ্ঠীর সঙ্গে ইলিশ মাছের যেনো আধ্যাত্মিক সম্পর্ক। তাই সাধারণভাবেই ইলিশ কিনতে হিমশিম খেতে হবে আমজনতাকে। আজকে এক কেজি ইলিশের দাম রয়েছে প্রায় 1500 টাকা। ভেটকি মাছ প্রতি কেজি 600 টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি 700 টাকা এবং কাতলা মাছের প্রতি কেজির বাজারদর 400 থেকে 500 টাকা।

সরকারি প্রকল্পের কোর্স

*ফলের দাম পকেট কাটবে শ্বশুরের*

আম ছাড়া কিন্তু জামাইষষ্ঠী অসম্পূর্ণ। দামের দিক থেকে পিছিয়ে নেই ফলমূলও। আজকের বাজারে হিমসাগরের প্রতি কেজির দাম রয়েছে 100 – 120 টাকা। জামে হাত দিলে খাবেন ছ্যাঁকা। 300 -এর কোটা পেরিয়েছে জাম। 1 কেজি জামের দাম 300 টাকা। লিচুও নেই পিছিয়ে! প্রতি কেজি লিচুর দাম 150 টাকা এবং প্রাণপ্রিয় কাঁঠালের দাম প্রতি কেজি 100 থেকে 150 টাকা।

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading