Article By – সুনন্দা সেন

জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান জিও ফাইন্যান্স আগামী সপ্তাহে দেশীয় পুঁজিবাজারে প্রবেশের জন্য তাদের প্রথম বন্ড ইস্যু করবে। যার মাধ্যমে ২ বছর ১০ মাসের মধ্যে পরিপক্ক (maturing) বন্ড বিক্রি করে ১,০০০ কোটি টাকা পর্যন্ত তহবিল (Fund) সংগ্রহ করা হবে। এই ইস্যুটির ভিত্তির আকার ৫০০ কোটি টাকা এবং গ্রিণ সু অপশন ৫০০ কোটি টাকার। বন্ড ইস্যুর জন্য বিডিং ১৪ মে অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে যে জিও ফাইন্যান্স ৭.১৯% কুপন রেট আশা করছে।
চলতি বছরের মার্চের শুরুর দিকে জিও ফাইন্যান্স দেশী মূলধন বাজার বা ডোমেস্টিক ক্যাপিটাক মার্কেট থেকে ৩,০০০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করছিল। কিন্তু ইন্ডেন্ট বেশি থাকায় এবং আগামী মাসগুলিতে ইন্ডেন্ট কমে যাওয়ার অনুমান ইস্যুটিকে বিলম্বিত করে। আর ইন্ডেন্ট কমার পেছনের কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)-এর এপ্রিল মাসে ২৫ বেসিস পয়েন্ট (bps) রেট কাটের বিষয়টি ছিল। দেশীয় পুঁজিবাজারে বন্ড ইস্যু স্থগিত করলেও, কোম্পানিটি সফল ভাবে তার প্রথম কমার্শিয়াল পেপার ইস্যু সম্পন্ন করেছে। আর কোম্পানিটি তিন মাসের মেয়াদে তা বিক্রি করে ৭.৮০% লাভে ১,০০০ কোটি টাকা সংগ্রহের করবে।
এপ্রিলের বৈঠকে RBI-এর ছয় সদস্যের মুদ্রানীতি কমিটি বা MPC (Monetary Policy Committee) পলিসি রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬%-এ নামিয়ে এনেছে। পাশাপাশি অবস্থানকে নিরপেক্ষ থেকে সহনশীল করেছে। যা আগামী মাসগুলিতে আরও সুদের হার কমানোর ইঙ্গিত দেয়। তাছাড়া মার্চ মাসে তারল্য (লিক্যুইডিটি) পরিস্থিতি ছিল কঠোর। কারণ ব্যাংকিং ব্যবস্থায় তারল্য ঘাটতি ছিল। যা RBI-এর পদক্ষেপের কারণে মার্চ মাসের শেষে সপ্তাহে একটি উদ্বৃত্তে পরিণত হয়।




