buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 11

UPI লেনদেনে করে ফেলছেন না তো ভুল? জানুন অ্যাপগুলির ট্রান্জেক্সানে নিয়ম।  

ট্রেনের টিকিট কাটা থেকে রেস্তোরার বিল পরিশোধ থেকে  বাচ্চাদের স্কুল-কলেজের ফি জমা দেওয়া বা অনলাইন শপিং, বর্তমানে সকল লেনদেন সম্পন্ন হয় UPI বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস- এর মাধ্যমে। কোনো ওয়ালেট এবং ক্যাশ ছাড়াই মোবাইলের এক ক্লিকে অর্থের আদান প্রদান করা যায় খুব সহজে। এমনকি সুরক্ষার সাথেও কাজটা সম্পন্ন হয়। কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হওয়ায UPI-এর মাধ্যমে লেনদেন বা লেনদেন যুক্ত কাজে ব্যবহার সময়ের সাথে যেমন বেড়ে চলেছে তেমনি জনপ্রিয়তাও ছুঁয়েছে আকাশ। অধিকাংশের বেশি সংখ্যক মানুষ ব্যবহার করলেও প্রায় সকলের অজানা, দিনে কত টাকা এবং কতবার UPI ব্যবহার করা যায়? আর না জানার কারণেই গ্রাহকদের পড়তে হয় বিপাকে।

2

 দেশের UPI নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPC– এর নির্দেশনা অনুযায়ী, একজন সাধারণ গ্রাহক বা UPI ব্যবহারকারী দিনে এক লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারে। অবশ্য মনে রাখতে হবে যে, তার থেকে বেশি টাকা লেনদেন করা যায় না। আর দিনে কত বার UPI ব্যবহার করা যায় এবং প্রত্যেক ট্রানজেকশনে কত টাকা লেনদেন করতে পারবেেন,তা প্রত্যেক অ্যাপের ক্ষেত্রে আলাদা। তাহলে আর দেরি কেনো? চলুন তবে দেখে নেওয়া যাক ব্যবহৃত চারটি জনপ্রিয় UPI অ্যাপের লেনদেন সংক্রান্ত নিয়ম।-

  1. Phone pe:- UPI লেনদেনের মাধ্যমগুলির মধ্যে বেশ জনপ্রিয় Phone pe, এক্ষেত্রে দৈনিক লেনদেনের পরিমাণ ও সংখ্যা নির্ভর করে যে ব্যাংকের সাথে UPI লিঙ্ক থাকে। অর্থাৎ আপনাকে ব্যাংকের নিয়মাবলী থেকে জানতে হবে। 
Your paragraph text 1 2
  1. Paytm:- UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল Paytm। সংস্থাটির নিজের গ্রাহককে ঘন্টায় ২০ হাজার টাকা ট্রান্সফারের অনুমতি দেয়। Paytm গ্রাহকরা ১ ঘন্টায় ৫ বার লেনদেন এবং দিনে সর্বোচ্চ ২০ বার লেনদেনের সুবিধা পান। 
  1. Amazon pay:-  UPI পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অ্যামাজন পে-এর নিয়ম কিছুটা আলাদা। এক্ষেত্রে গ্রাহকরা রেজিস্ট্রেশনের পর প্রথম ২৪ ঘন্টায় মাত্র ৫ হাজার টাকা লেনদেন করার অনুমতি পায়। ওই সময় অতিক্রম হয়ে গেলে NPCI- এর নিয়ম মেনে দৈনিক লেনদেনের লিমিট ১ লাখ টাকায় দাঁড়ায়।
  1. Google pay:-  NPCI- এর নিয়মানুযায়ী গুগল পে -এর একজন গ্রাহক দিনে ১০ বার টাকা লেনদেন করতে অ্যাপ ব্যবহার করতে পারেন। আর দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা লেনদেনের সুবিধা পেয়ে যাবেন।

UPI এর মতো বর্তমানে বেশ জনপ্রিয় সরকারি স্কিম। কারণ এটি ব্যাংকের মতো নিরাপত্তা প্রদান করে, সরকার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় নিশ্চিত রিটার্নের সুবিধা এবং ব্যাংকের ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি ইন্টারেস্ট অফার করে। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অপসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিমগুলি কী কী সুবিধা দিচ্ছে বিস্তারিত জানুন।

5

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading