buzywithinfoBuzy With Info
Everything About Business
ITC

তামাক জাত দ্রব্য ছেড়ে ব্যবসা শুরু নিউট্রিশানে! ITC- এর নতুন ব্যবসার লক্ষ্য কী?

ITC ‘Right Shift (রাইট শিফ্ট)’ নামের একটি নতুন নিউট্রেশান ব্রান্ড চালু করার কথা জানিয়েছে। যা আগামী ১০ দিনের মধ্যে চালু হবে। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে স্ন্যাকস, ড্রিংকস এবং খাবারের আইটেম। আর নতুন ব্যবসার লক্ষ্য থাকবে ৪০ বছরের বেশী বয়সী গ্রাহকরা। 

6

ITC- এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব পুরি ২৬ জুলাই – এর বার্ষিক সাধারণ সভার পরে একটি মিডিয়া ইন্টারঅ্যাকশনে ঘোষণা করে ছিলেন যে, নতুন ব্যান্ডটি আগামী এক সপ্তাহে বা ১০ দিনের মধ্যে লঞ্চ হতে পারে। তিনি আরও বলেন নতুন পণ্য স্ট্রেন্থ এবং এনার্জি বিল্ডিংয়ে নিউট্রিশান সরবরাহ করবে। 

সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে পুরি জানিয়েছেন, ITC- এর ব্যবসায়িক কর্মকান্ড বিভিন্ন ক্ষেত্রে প্রসস্ত করার পরিকল্পনা বহু দূরে। তারই একটি অংশ হল ‘Right Shift’। যা প্রথমে এনার্জি ও স্ট্রেন্থ সেক্টরে কাজ করলেও পরবর্তীতে নিউট্রিশানের সরবরাহের মাধ্যমে পোর্টফোলিওতে আরও ভেক্টর যুক্ত করবে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এটি ITC– এর লাইফ সাইন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে তৈরি একটি মালিকানাধীন ফর্মুলেশন। 

New in article ads By Sir

জানিয়ে রাখা ভালো যে এটি প্রথম নয়, গত বছরেও ITC- এর নিউট্রিশান ডিপার্টমেন্ট ১০০ টি নতুন পণ্য লঞ্চ করেছিল। যা স্বাস্থ্য ও নিউট্রিশান সেগমেন্টে ঢোকার একটি পদক্ষেপ ছিল। এছাড়া ২০১৯ সালে Bingo- এর অধীনে বেকড চিপস লঞ্চ করার মাধ্যমে ITC প্রথম healthy Food Segment (স্বাস্থ্যকর খাদ্য বিভাগে) প্রবেশ করে। যার পর থেকে ক্রমাগত খাদ্যকর পণ্য লঞ্চ শুরু হয়। বর্তমানে কোম্পানিটি healthy বা স্বাস্থ্যকর খাদ্যে বিভাগে প্রসারের জন্য বড় বাজি ধরেছে।  

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading