buzywithinfoBuzy With Info
Everything About Business
ITC

ব্যবসা আরও বাড়াবে ITC! 20000 কোটির বিনিয়োগ নিয়ে মুখ খুলল কলকাতার সংস্থা

আগামী বছরগুলিতে ITC -র মোট হোটেলের সংখ্যা 200 ছাড়িয়ে যাবে। মাঝারি মেয়াদে বিভিন্ন ব্যবসায় 20,000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ITC লিমিটেড। তার মধ্যে হোটেল ব্যবসা অন্যতম। শুক্রবার শেয়ার হোল্ডারদের এমনই কথা জানিয়েছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী।

1

ITC লিমিটেডের 113তম বার্ষিক সাধারণ সভায় সঞ্জীব পুরী জানিয়েছেন, “অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, কাঠামোগত প্রতিযোগিতা বৃদ্ধি করতে এবং ভবিষ্যতের এন্টারপ্রাইজ তৈরি করতে আমাদের সমস্ত ব্যবসায় করা বিনিয়োগগুলি বাজারে উদীয়মান সুযোগগুলির সুবিধা নিতে ভালো অবস্থানে রয়েছে কোম্পানি।”

মাঝারি মেয়াদের কোম্পানির প্রায় 20,000 কোটি টাকার বিনিয়োগ কথা জানিয়েছেন ITC -র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী। যদিও বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে তিনি আর কোনও তথ্য দেননি। তবে তিনি বলেছেন, বর্তমানে দুটি উৎপাদন সুবিধা এবং একটি আইটি ও নলেজ সেন্টার বিনিয়োগ চলছে।

New in article ads By Sir 1

বৈঠকে সঞ্জীব পুরী জানান, ‘মেক ইন ইন্ডিয়া’ ভিশনে অবদান রাখতে পণ্য ও পরিষেবাগুলির সঙ্গে যুক্ত বিশ্বমানের অবকাঠামো এবং ইকোসিস্টেম তৈরিতে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে ITC। গত 2 বছরে 32টি হোটেল খুলেছে ITC। আগামী বছরগুলিতে মোট হোটেলের সংখ্যা 200 ছাড়িয়ে যাবে এবং এই হোটেলগুলির জন্য বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সঞ্জীব পুরী।

বৈঠকে ভাষণ দিতে গিয়ে সঞ্জীব পুরী বলেন, ব্যবসাকে বৈশ্বিক স্তরে, বিশেষ করে প্রতিবেশী বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করতে চায় ITC। কোম্পানির সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান Welcomhotels Sri Lanka কলম্বোতে ITC রত্নদীপা হোটেল চালু করেছে। ক্রমবর্ধমান প্রতিযোগিতার ফলে 100 টিরও বেশি বিশ্ব বাজারে পৌঁছে গিয়েছে ITC -র বিশ্বমানের ব্র্যান্ডগুলির পণ্য ও পরিষেবা।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading