buzywithinfoBuzy With Info
Everything About Business
Mankind

ওষুধ কোম্পানির বাম্পার বিনিয়োগ! কোন সংস্থা 13,630 কোটিতে কিনল Mankind?

গাইনোকোলজি বাজারে বড় পদক্ষেপ নিতে চলেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী সংস্থা ম্যানকাইন্ড (Mankind) ফার্মা। বিএসভি গ্রুপ কেনার দৌড়ে এগিয়ে রয়েছে ম্যানকাইন্ড ফার্মা বায়োটেক কোম্পানি। ইতিপূর্বে ভারত সিরাম অ্যান্ড ভ্যাকসিন নামে পরিচিত ছিল বিএসভি গ্রুপ। মার্কেট ক্যাপের দিক থেকে দেশের চতুর্থ বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানি ম্যানকাইন্ড (Mankind) ফার্মা। এবার বিএসভি গ্রুপ কেনার জন্য পিই ফার্ম অ্যাডভেন্ট ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল ম্যানকাইন্ড ফার্মা।

July 18 New in article ads By Sir 1

প্রায় 13,630 কোটি টাকার এন্টারপ্রাইজ মূল্যে স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি। ম্যানকাইন্ড (Mankind) ফার্মার ক্ষেত্রে এই চুক্তিটি অত্যন্ত কার্যকরী। এর ফলে দেশের নারী স্বাস্থ্য ও ফার্টিলিটি ড্রাগ মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এই কোম্পানি। পাশাপাশি, ক্রিটিক্যাল কেয়ারে পণ্যগুলিতে অ্যাক্সেস মিলবে। এই চুক্তির মাধ্যমে, 13 শতাংশ শেয়ার নিয়ে দেশের 11,000 কোটি টাকার গাইনোকোলজি মার্কেটে এক নম্বর কোম্পানি হয়ে উঠবে ম্যানকাইন্ড ফার্মা।

বর্তমানে 7 শতাংশ শেয়ার নিয়ে ম্যানকাইন্ড (Mankind) ফার্মা বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে। বাজারে BSV-এর শেয়ার 6 শতাংশ। একটি বিবৃতি জারি করে ম্যানকাইন্ড ফার্মা জানিয়েছে, বিএসভি-র একটি অভ্যন্তরীণ উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন প্ল্যাটফর্ম রয়েছে। জাতীয় স্তরে দুর্দান্ত রেকর্ড রয়েছে এই কোম্পানির। বিএসভি কেনার প্রতিযোগিতায় ছিল ইউরোপের বৃহত্তম বাইআউট গ্রুপ ইকিউটি এবং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ)। তবে সকলকে টেক্কা দিয়ে বাজিমাত করেছে ম্যানকাইন্ড ফার্মা।

New in article ads By Sir 1

চলতি অর্থবছর 1,723 কোটি টাকা আয় করেছে বিএসভি। গত বছরের তুলনায় এই পরিমাণ 20 শতাংশ বেশি। নভেম্বর 2019-এ, 500 মিলিয়ন ডলার দিয়ে Advent, Orbimed Asia এবং Kotak PE থেকে Bharat Serum & Vaccines-এর বেশিরভাগ অংশীদারিত্ব কিনে নেয়। এক বছর পর 2020 সালে অবশিষ্ট অংশও কিনে নেওয়া হয়। ম্যানকাইন্ড ফার্মার ভাইস প্রেসিডেন্ট এবং এমডি রাজীব জুনেজা বলেন, BSV-এর অধিগ্রহণ মানবকাইন্ডের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading