buzywithinfoBuzy With Info
Everything About Business
flpkr

ফ্লিপকার্ট আনছে বড় সুযোগ! কোন পাঁচটি পরিষেবা আনছে সংস্থা?

মঙ্গলবার অর্থাৎ ৯জুলাই, ২০২৪ তারিখ ভারতীয় বৃহত্তম ই-কমার্স সংস্থা Flipkart জানিয়েছে যে এটি একটি পেমেন্ট সলিউশন কোম্পানি বিলডেক্স (Billdesk)- এর সাথে অংশীদারিত্ব শুরু করেছে। যার মূল উদ্দেশ্য রয়েছে পাঁচটি বিভাগে তার ডিজিটলি পেমেন্ট অফারগুলিকে প্রসারিত করা। সম্প্রসারণে ফ্লিপকার্ট app- এ fasTag, DTH রিচার্জ, ব্রডব্যান্ড, ল্যান্ড-লাইন এবং মোবাইল পোস্টপেইড বিলের পেমেন্টের সহ বিল পরিশোধ ও রিচার্জ অন্তর্ভুক্ত রয়েছে। 

5

জানা যাচ্ছে Flipkart এবংBillDesk- এর অংশীদারিত্ব ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPC) দ্বারা তৈরী ভারত বিল পেমেন্ট সিস্টেম বা BBPS- এর সাথে যুক্ত হবে। ই-কমার্স সংস্থা জানিয়েছে, নতুন পরিষেবাগুলি বিদ্যমান বিদ্যুৎ বিল পরিশোধ এবং মোবাইল প্রিপেইড রিচার্জ বিকল্প গুলি ছাড়াও গ্রাহকদের ডিজিটাল অর্থপ্রদানের ব্যবস্থা সহজতর করবে। সাথে ভারত সরকারের ক্যাশলেক ইকনোমির প্রত্যাশাকে প্রস্বস্থ করবে। 

1

Flipkart- এর payment এবং supercoin- এর ভাইস প্রেসিডেন্ট Gaurav Arora বলেছেন, এই অংশীদারিত্ব গ্রাহকদের ডিজিটাল পেমেন্টের প্রয়োজনীয়তা পূরণ করার সাথে তাদের পছন্দের প্রডাক্ট যেকোনো জায়গা থেকে নিরাপদে এবং নির্বিঘ্নে কেনার বিষয় ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাবে। অবশ্য এটাই প্রথম নয়, চলতি বছরের মার্চ মাসে, বেঙ্গালুরু-ভিত্তিক Flipkart ফার্ম Axis ব্যাঙ্কের সাথে অংশীদারিত্বে তার UPI হ্যান্ডেল @fkaxis চালু করেছে। যা দ্বারা ফ্লিপকার্ট  অনলাইন এবং অফলাইন লেনদেনের জন্য ব্যবহার করে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading