buzywithinfoBuzy With Info
Everything About Business
Zepto

আর নয় ১৪৯ টাকা, এবার খরচের সীমা ১৯৯ টাকা! চাপে পড়তে পারে জেপ্টোর নির্দিষ্ট কিছু অর্ডারের গ্রাহকরা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কুইক-কমার্স প্ল্যাটফর্ম জেপ্টো (Zepto) ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য ন্যূনতম অর্ডার ভ্যালু ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করেছে। রিপোর্টে জানা যাচ্ছে, ১৯ আগস্ট, ২০২৬ থেকে এই পরিবর্তন বেশ কিছু জেপ্টো ব্যবহারকারীর ক্ষেত্রে বিশেষ ভাবে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এর ফলে ছোট অর্ডারের ক্ষেত্রে গ্রাহকদের বাড়তি টাকা খরচ হতে পারে। তবে বিষয়টি এখানেই শেষ নয়; চাহিদা বেশি থাকলে এই ন্যূনতম অর্ডার ভ্যালু ২৯৯ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ পিক ডিমান্ডের সময় বিনামূল্যে ডেলিভারি পেতে গ্রাহকদের আরও বেশি প্রোডাক্ট কার্টে অ্যাড করতে হতে পারে। 

6 2

জেপ্টোর জন্য এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় কারণ হতে পারে ডেলিভারি ইকোনমি বা প্রতি অর্ডারে খরচের হিসাব আরও স্টেবেল হতে পারে। তবে ছোট অর্ডারের ক্ষেত্রে পণ্য সরবরাহের খরচ তুলনামূলকভাবে বেশি পড়ে। আবার মিনিমাম অর্ডার ভ্যালু বাড়িয়ে সংস্থা একদিকে যেমন ছোট অর্ডারের খরচ কমাতে পারে, অন্যদিকে গ্রাহকদের বেশি পণ্য কেনার দিকে এনকারেজ করতে পারে। এর ফলে নেট অর্ডার ভ্যালু বা প্রতি অর্ডারের গড় মূল্যও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন নিয়মের ফলে জেপ্টো এখন তার দুই বড় প্রতিদ্বন্দী ব্লিংকিট এবং সুইগী ইনস্টামার্টের সঙ্গে ফ্রি-ডেলিভারির সীমার দিক থেকে আরও কাছাকাছি চলে এসেছে। অবশ্য এটাই প্রথম নয়, এর আগে জেপ্টো বেশ কিছু ব্যবহারকারীর জন্য মিনিমাম অর্ডার ভ্যালু  ৯৯ টাকা থেকে ১৪৯ করেছিল। 

বিশ্লেষকদের মতে,  এইপদক্ষেপের পেছনে অন্যতম লক্ষ হল প্রতি অর্ডারে খরচ ও ডেলিভারি ইকোনমিকসে নিয়ন্ত্রণ করা। আর ছোট অর্ডারে ডেলিভারি কোস্টের চাপ কমানোর পাশাপাশি, সাথে বেশি অর্ডার ভ্যালু তৈরি করতে গ্রাহকদের আরও প্রোডাক্ট কেনার দিকে উৎসাহিত করা যেতে পারে। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের মতে, এই পরিবর্তন জেপ্টোর ত্রৈমাসিক বার্ন কমাতে সাহায্য করতে পারে এবং প্রতিদ্বন্দ্বীদের জন্যও ইতিবাচক হতে পারে। অর্থাৎ, ভারতের কুইক-কমার্স মার্কেটে শুধু দ্রুত ডেলিভারি নয়, বর্তমান লাভজনকতা (Profitability) এবং অর্ডার-লেবেল ইকোনমিকসও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading