buzywithinfoBuzy With Info
Everything About Business
Tesla

এবার দেশের মধ্যেই পেতে পারেন টেসলার ইলেকট্রনিক কার’স! সদ্য প্রকাশিত রিপোর্ট থেকে জেনে নিন সেই বিষয় বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন ইলন মাস্কের সাথে দেখা করেছিলেন এবং স্পেস, মোবিলিটি ও টেকনোলজি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তারপরেই EV-এর রিটেল অপারচুনেটি সহ চাকরির প্রস্তাব দিয়েছে। এর আগে মাস্ক দীর্ঘ সময় ধরে ১০০% আমদানি শুল্ক নিয়ে ভারতের সমালোচনা করেছেন। আর শুল্কের হার শিথিল করার কথা বলে, তবে দেশের ডোমেস্টিক EV মেকারদের বিরোধিতার মুখোমুখি হওয়ায় সরকার তা করতে পারেনি। 

7 3

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে আজ অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বুধবার) ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, টেসলার CEO ইলন মাস্ক সম্ভবত চলতি বছর (২০২৫ সাল)-এর মধ্যে ভারতে কোম্পানির রিটেল অপারচুনেটি শুরু করবেন। আর শুরু হবে তার বার্লিন প্ল্যান্ট থেকে আমদানি নিয়ে। মুম্বাইয়ের BKC বিজনেস ডিসট্রিক এবং নিউ দিল্লীর অ্যারোসিটিতে শোরুমের অবস্থান চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, টেসলার প্রাথমিক পরিকল্পনায় ভারতীয় বাজারে ২১ লক্ষ টাকা (২৫,০০০ ডলার) মূল্যের একটি বৈদ্যুতিক গাড়ি চালু করা অন্তর্ভুক্ত রয়েছে।

অবশ্য টেসলা এখনও পর্যন্ত ভারতে তার EV ম্যানুফেকচারিংয়ের প্রতিশ্রুতি দেয়নি। তবুও তারা ভারতীয় OEM সরবরাহকারীদের কাছ থেকে কম্পোনেন্ট সোর্সিং বাড়ানোর পরিকল্পনা করছে। প্রতিবেদন অনুসারে, এই সোর্সিং ২০২৫ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে টেসলা নিউ দিল্লী এবং মুম্বাইতে দুটি শোরুমের জন্য লোকেশন সিলেক্ট করেছে। আর দেশে তার ইলেকট্রনিক গাড়ি বিক্রির দীর্ঘ বিলম্বিত পরিকল্পনা বাস্তবায়নের কাছাকাছি চলে গেছে। কারণ মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ভারতে শোরুমের জন্য জায়গা খুঁজছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম কার মার্কেটে প্রবেশের জন্য।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading