buzywithinfoBuzy With Info
Everything About Business
Amazon

অনলাইনে কেনাকাটি করার ক্ষেত্রে মিলবে দারুন সুযোগ! অ্যামাজন ইন্ডিয়া ফেস্টিভ সিজিনে কত শতাংশ ছাড় দেবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আর কিছু দিনেই শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। তার সাথে শুরু হয়ে হবে কেনাকাটি। জামা – কাপড় থেকে ঘর সাজানোর উপকরণ সহ একাধিক জিনিস। বর্তমানে বাজারে কেনাকাটি করার পাশাপশি অনলাইনে কেনাকাটি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। আর এর অন্যতম কারণ হলো ই – কমার্স কোম্পানিগুলির বিশেষ আকর্ষণীয় ছাড়। এই ফেস্টিভ সিজিনেও দারুন অফার নিয়ে এসেছে অ্যামাজন ইন্ডিয়া। 

July 18 New in article ads By Sir

অ্যামাজন ইন্ডিয়া আজ অর্থাৎ শনিবার(২৪ আগস্ট) একাধিক পণ্য বিভাগে বিক্রয় ফি ১২% পর্যন্ত কমানোর ঘোষণা করেছে। আর এটি কার্যকর হবে ৯ সেপ্টেম্বর, ২০২৪ থেকে। অ্যামাজনের পক্ষ আরও থেকে জানানো হয়েছে যে, এই ছাড় ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি বিক্রেতাদের প্ল্যাটফর্মে তাদের পোর্টফোলিও প্রসারিত করতে সাহায্য করবে এবং প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে। এই পরিবর্তনগুলোর সাথে অ্যামাজন ইন্ডিয়ার বিক্রেতারা বিভিন্ন পণ্য বিভাগে ৩-১২%- এর মধ্যে বিক্রয় ফি হ্রাসের মাধ্যমে উপকৃত হবেন। 

New in article ads By Sir 1

নতুন রেট কার্ডটি বিশেষ করে সেই সকল বিক্রেতাদের উপকার করবে যারা ৫০০ টাকার কম দামের পণ্য অফার করে। অ্যামাজন ইন্ডিয়ার সেলিং পার্টনার সার্ভিসেসের ডিরেক্টর অমিত নন্দা জানিয়েছেন, কোম্পানি ছোট থেকে মাঝারি ব্যবসায়ীদের সাথে উদীয়মান উদ্যোগপতিদের অ্যামাজন প্ল্যাটফর্মে স্বতঃস্ফূর্ত ভাবে ব্যবসা করতে সাহায্য করে। তাই ফি হ্রাস সরাসরি ছোট ব্যবসায়ীদের প্রতিক্রিয়ায় সাহায্য করবে। এছাড়া ফি কমানোর সময় উৎসবের মরসুমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও, এই পরিবর্তনগুলি অস্থায়ী ব্যবস্থা নয়। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading