Article By – সুনন্দা সেন

গ্লোবাল ট্রাভেল কোম্পানি OYO- এর মূল সংস্থা ওরাভেল স্টেস (Oravel Stays) ঘোষণা করেছে যে, এটি তার ব্যবসা মার্কিন বাজারে প্রসারিত করতে চলেছে। আর এই উদ্দেশ্যের প্রথম পদক্ষেপ হিসাবে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে, ভারতের OYO হোটেলগুলি ব্ল্যাকস্টোন রিয়েল এস্টেট থেকে ৫২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে আইকনিক বাজেট হোটেল ব্র্যান্ড মোটেল ৬ এবং স্টুডিও ৬ (Motel 6 and Studio 6)-এর মূল সংস্থা জি-6 (G6) হসপিটালিটি অধিগ্রহণ করতে সক্ষম হয়েছে। অধিগ্রহণটি OYI-এর আন্তর্জাতিক উপস্থিতিতে জোরদার করবে। ২০১৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫টি রাজ্য জুড়ে ৩২০টির বেশি হোটেলের সাথে নিজের ব্যবসা বাড়িয়েছে। যা সম্প্রতি আন্তর্জাতিক স্তরে আরও বৃদ্ধির দিকে যায়।
এবার চলুন ভারতীয় হোটেল ব্যবসা OYO-এর ব্যবসায়িক এবং ব্যবসায়িক বৃদ্ধির কৌশলগুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। যেমন ধরুন এই অধিগ্রহণের মাধ্যমে OYO-এর লক্ষ্য মোটেল ৬ এবং স্টুডিও ৬ ব্র্যান্ডগুলির বৃদ্ধির জন্য প্রযুক্তি প্ল্যাটফর্ম এবং বিশ্বব্যাপী বিতরণ নেটওয়ার্ককে একীভূত করা বা মার্জ করা। পাশাপাশি জানা যাচ্ছে ২০২৩ সালে OYO US পোর্টফোলিওতে প্রায় ১০০টি হোটেল যুক্ত করেছে। আর ২০২৪ সালে প্রায় ২৫০টি হোটেল সম্প্রসারণের পরিকল্পনা করছে। OYO ইন্টারন্যাশনালের CEO গৌতম স্বরূপ এই চুক্তিটির গুরুত্ব তুলে ধরে বলেছেন, কোম্পানিটির বিদেশে ব্যবসা সম্প্রসারণ এবং উপস্থিতি জোরদার করার জন্য ৫২৫ মিলিয়ন ডলারের অধিগ্রহণটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
OYO তার মনোভাব এবং ব্যবসায়িক প্রস্বস্থিত সাথে মোটেল 6-এর মতো শক্তিশালী ব্র্যান্ডের একত্রিকরণ করার পেছনের উদ্দেশ্যেও ব্যবসায়িক কৌশল। মোটেল 6-এর আর্থিক প্রোফাইল এবং বিস্তৃত মার্কিন নেটওয়ার্ক OYO-এর ব্যবসায়িক পথকে টেকসই করতে সহায়তা করবে। এছাড়া ভারতীয় হোটেল স্টার্টআপ সংস্থাটি ভালো মতো জানে যে মোটেল ৬-এর জন্য মার্কিন বাজারে তাদের ফোকাশ স্পষ্ঠ হওয়ার সাথে গ্লোবাল বাজেট হসপিটালিটি সেগমেন্টে নিজেকে মেজোর সংস্থা হিসাবেও প্রমাণ করতে পারবে। আদপে OYO-এর এই অধিগ্রহণ দীর্ঘ মেয়াদে ব্যবসায়িক কৌশলের অংশ।




