অবশেষে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের ‘হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার’ ব্যবসা অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করল পতঞ্জলি ফুডস লিমিটেডের বোর্ড। কোম্পানিকে FMCG কোম্পানিতে পরিণত করতেই এই উদ্যোগ পতঞ্জলির। দেশ জুড়ে FMCG স্পেসে Patanjali আয়ুর্বেদ লিমিটেডের হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ব্যবসার প্রচুর সংখ্যক গ্রাহক রয়েছেন। এই ‘হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার’ ব্যবসায় বর্তমানে চারটি প্রধান সেক্টর হল ডেন্টাল কেয়ার, স্কিন কেয়ার, হোম কেয়ার এবং হেয়ার কেয়ার।
হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ব্যবসার এই অধিগ্রহণের ফলে FMCG পণ্য পোর্টফোলিও পূর্বের তুলনায় শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এটি সহায়তা করবে মুনাফা অর্জনেও। Patanjali আয়ুর্বেদ লিমিটেডের ‘হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার’ ব্যবসা অধিগ্রহণের জন্য প্রস্তুত পতঞ্জলি ফুডস লিমিটেড। এই ব্যবসার সঙ্গে যুক্ত সম্পদ, কর্মরত কর্মচারী, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, চুক্তি, লাইসেন্স থেকে শুরু করে সম্পূর্ণ দায়িত্ব পাবে Patanjali ফুডস লিমিটেড।
সরকারি প্রকল্পের কোর্স
‘হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার’ -এর অধিগ্রহণের জন্য 11 হাজার কোটি টাকার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও, আলাদা ভাবে কোম্পানি এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড -এর মধ্যে 3 শতাংশ টার্নওভার ভিত্তিক ফি এবং অন্যান্য শর্তাবলী -সহ একটি লাইসেন্সিং ব্যবস্থা রাখা হয়েছে চুক্তির মধ্যে।

অধিগ্রহণের ফলে ‘পতঞ্জলি’ ব্র্যান্ডের FMCG পণ্য পোর্টফোলিও আরও আকর্ষণীয় হয়ে উঠবে। ব্র্যান্ড ইক্যুইটি, প্রচার, পণ্য উদ্ভাবন, খরচ অপ্টিমাইজেশান, অবকাঠামো, অপারেশনাল দক্ষতা এবং বাজারে শেয়ারের উপর ইতিবাচক প্রভাবের ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে এই অধিগ্রহণ প্রক্রিয়া। পাশাপাশি একটি শক্তিশালী FMCG কোম্পানি হয়ে উঠবে পতঞ্জলি।
Article By – আস্তিক ঘোষ





