buzywithinfoBuzy With Info
Everything About Business
Paytm

Paytm- এর ২০২৩ সালের ক্রেডিট পলিসি নিয়ে সেবির প্রশ্ন! তথ্য প্রকাশের সময় খতিয়ে দেখতে শোকজ নোটিশ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ডিজিটাল পেমেন্ট সংস্থা Paytm- এর শীর্ষ ম্যানেজমেন্টের বিরুদ্ধে নোটিস জারি করেছে ভারতের বাজার নিয়ন্ত্রক সেবি। ২০২৩ সালের ডিসেম্বরে ছোট অঙ্কের পার্সোনাল লোন কমানোর সিদ্ধান্ত প্রকাশ করার সময় এবং সেই তথ্য কতটা আগে প্রকাশ করা উচিত ছিল, সেই নিয়েই মূলত নিয়ন্ত্রকের প্রশ্ন। Paytm- এর প্যারেন্ট কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশন (parent company One 97 Communications) জানিয়েছে, সেবির এই শোকোজ নোটিশের তারিখ ১১ আগস্ট ২০২৬। 

8 3

নোটিস পেয়েছেন সংস্থার CEO বিজয় শেখর শর্মা, CFO মধুর দেওরা-সহ অন্যান্য কী ম্যানেজেরিয়াল পার্সোনাল (key managerial personnel)। তাঁদের প্রায় ১৪ দিনের মধ্যে জবাব দিতে হবেবিতর্কের কেন্দ্রে রয়েছে ৬ ডিসেম্বর ২০২৩-এর কর্পোরেট অ্যানাউন্সমেন্ট। সেই সময় paytm জানিয়েছিল, তারা ৫০,০০০ টাকার নিচের ছোট পার্সোনাল নেয়। যার মধ্যে Buy Now, Pay Later ধরনের ঋণও ছিল, সেগুলির ক্ষেত্রে নিজেদের এক্সপোজার কমাবে। আর এই সিদ্ধান্ত এসেছিল RBI অসুরক্ষিত লোনের নিয়ম আরও কড়া করার পর।

এমন অবস্থায় সেবির মূল প্রশ্ন হল, এই গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের তথ্য কখন কোম্পানির কাছে পৌঁছেছিল? আর সেটিকে বাজারে প্রকাশযোগ্য UPSI ( unpublished price sensitive information) হিসেবে বিবেচনা করা উচিত ছিল। অর্থাৎ, তথ্যটি প্রকাশ করার ক্ষেত্রে কোনও দেরি হয়েছিল কি না, সেটিই এখন নিয়ন্ত্রকের তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘোষণার পর Paytm-এর শেয়ারে তীব্র চাপ তৈরি হয়েছিল এবং ২০২৩ সালের ৬ ডিসেম্বর স্টক প্রায় ২০% পর্যন্ত নেমে গিয়েছিল।

তবে বর্তমান নোটিসকে এখনও কোনও চূড়ান্ত দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত হিসেবে দেখা যাচ্ছে না। এটি শো কোজ নোটিশ, অর্থাৎ সেবি সংশ্লিষ্ট কর্তাদের বক্তব্য ও ব্যাখ্যা জানতে চাইছে।  পক্ষ থেকেও বলা হয়েছে, এই বিষয়টির ফলে কোম্পানির উপর কোনও আর্থিক প্রভাব পড়েনি। এখন নজর থাকবে, Paytm-এর ম্যানেজমেন্ট সেবিকে কী ব্যাখ্যা দেয় এবং পরবর্তী সময়ে বাজার নিয়ন্ত্রক এই বিষয়ে কোনও এনফোর্সমেন্ট অ্যাকশন নেয় কি না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading