buzywithinfoBuzy With Info
Everything About Business
Paytm

Paytm ব্যবসায়িক কার্যকলাপ সম্প্রসারণের অংশ হিসেবে বৈদেশিক মার্চেন্ট পরিষেবার উপর মনোনিবেশ করবে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছে, Paytm-এর মালিকাধীন ফিনটেক সংস্থা ওয়ান-৯৭ কমিউনিকেশন তাদের আন্তর্জাতিক সম্প্রসারণের অংশ হিসেবে মূলত মার্চেন্ট ইকোসিস্টেমের জন্য আর্থিক পরিষেবার উপর মনযোগ দিতে চলেছে। Paytm আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেষ্টা করছে আর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং সিঙ্গাপুরে paytm ব্লাউড টেকনোলজিসের তিনটি বিদেশী স্টেপ-ডাউন সহায়ক সংস্থা স্থাপন করেছে। এদিকে paytm এর তৃতীয় ত্রৈমাসিকের জন্য সমন্বিত লোকসান কমে ২০৮.৫ কোটি টাকা হয়েছে। যেখানে এক বছর আগে কোম্পানিটি একই সময় ২২১.৭ কোটি টাকার লোকসান হয়েছিল। 

July 18 New in article ads By Sir 1

Paytm-এর প্রতিষ্ঠাতা এবং CEO বিজয় শেখর চলতি অর্থবছর (২০২৪-২৫)-এর ডিসেম্বর ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট পেশ করার সময় বলেছিলেন, কোম্পানির উদ্দেশ্য হল প্রথমে মার্চেন্ট পক্ষের দিকে যাওয়া। কারণ তা হল একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক মডেল। যদি অর্থপ্রদানের জন্য সমাধান করা যায় এবং ভবিষ্যতের প্রাপ্য ঋণের সমাধান করা যায় তবে ব্যবসায়িক মডেলটি একটি টেমপ্লেট হতে পারে। তাই সম্প্রসারণের কাজে এটি একটি প্রাথমিক পরিকল্পনা হবে। কারণ সর্বত্র SME ঋণ অনুপস্থিত রয়েছে। 
পেমেন্ট এবং আর্থিক পরিষেবা, পেমেন্ট পরিষেবা এবং মার্কেটিং পরিষেবা থেকে আয় কমে যাওয়ার কারণে রিপোর্ট করা ত্রৈমাসিকে paytm-এর পরিচালনা থেকে আয় ৩৫.৮% কমে ১,৮২৭.৮ কোটি টাকা হয়েছে। যা গত অর্থবছরের একই ত্রৈমাসিকে ২,৮৫০.৫ কোটি টাকা ছিল। তবে ত্রৈমাসিক ভিত্তিতে রাজস্ব ১০% বৃদ্ধি পেয়েছে। যা কোম্পানির ব্যবসায় পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। এছাড়া অন্যদিকে paytm-এর পেমেন্ট প্রসেসিং চার্জ বার্ষিক ভিত্তিতে প্রায় ৪২% কমে ৫৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে। Paytm ব্যাংকিংয়ের উপর বিধিনিষেধের পর সেপ্টেম্বর, ২০২৪-এ মাসিক লেনদেন সর্বকালের সর্বনিম্ন ৬.৮ কোটিতে পৌঁছায়। যা ডিসেম্বর, ২০২৪-এ ৭.২ কোটি হয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading