Article By – সুনন্দা সেন

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪ অনুসারে, রতন টাটার মোট সম্পদের পরিমাণ ৭,৯০০ কোটি টাকা। এই বিপুল সম্পদের মালিক রতন টাটা ৯ অক্টোবর, ২০২৪ এ মুম্বাইতে মারা গেছেন। তাঁর মৃত্যুর পরে টাটা গ্রুপের দায়িত্ব ভাগের কথা চলছিল। এর মাঝে খবর পাওয়া যাচ্ছে যে, রতন টাটা উইল সম্পাদনকারীদের মধ্যে আইনজীবী দারিয়াস খাম্বাট্টা, বন্ধু মেহলি মিস্ত্রি এবং সৎ বোন শিরিন ও ডিনা জিজিভয় অন্তর্ভুক্ত রয়েছে।
মেহলি মিস্ত্রি স্যার দোরাবজি টাটা ট্রাস্ট একজন ট্রাস্টি। আর রতন টাটা এবং তিনি সম্মিলিত ভাবে টাটা সন্সের ৫২% মালিক। তিনি রতন টাটার একজন ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন এবং প্রয়াত সাইরাস মিস্ত্রির সাথে সম্পর্কিত। যাকে ২০১৬ সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে আইনজীবী দারিয়াস খাম্বাট্টা সাত বছরের বিরতির পর দুটি প্রধান ট্রাস্টে ট্রাস্টি হিসেবে ফিরে এসেছেন। এছাড়া রতন টাটার সৎ-বোনরা জনহিতকর কাজে সক্রিয় ছিলেন এবং ছোট বোনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট করেছে যে রতন টাটার উত্তরসূরি নোয়েল টাটা, টাটা ট্রাস্টের তৃতীয় মনোনীত ব্যক্তি হিসাবে টাটা সন্স বোর্ডে যোগদানের সর্বসম্মত অনুমোদন পেয়েছেন। এই ভূমিকার জন্য রতন টাটার ৬৭ বছর বয়সী সৎ ভাইকে বেছে নিতে ট্রাস্টিরা সম্প্রতি বৈঠক করেছিলেন। টাটা ট্রাস্ট, টাটা গ্রুপের একটি প্রধান জনহিতকর সত্তা। যার মোট সম্পত্তির পরিমাণ ১৬৫ বিলিয়ন ডলার। যা মোট সমষ্টির ৬৬% ধারণ করে। অর্থাৎ এবার এই বিরাট অংশের দায়িত্ব পালন করবেন নোয়েল টাটা।
Tata Sons এদিকে Tata Consultancy Services, Taj Hotels, এবং Air India সহ ৩০টি ফার্মের বিভিন্ন পোর্টফোলিও তত্ত্বাবধান করে। আর স্টারবাকস এবং এয়ারবাসের মতো বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলির সাথে অংশীদারিত্বে রয়েছে৷




