জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে (NCLT) একটি হলফনামা দাখিল করলেন ঋণগ্রস্ত রিলায়েন্স ক্যাপিটালের অ্যাডমিনিস্ট্রেটর। IndusInd International Holdings Limited-এর বিরুদ্ধে অভিযোগ করেছে রিলায়েন্স ক্যাপিটাল। হলফনামায় বলা হয়েছে যে, 23 জুলাই ট্রাইব্যুনালের আদেশে দেওয়া শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে হিন্দুজা গ্রুপ কোম্পানি।
অ্যাডমিনিস্ট্রেটর জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে দেওয়া তাঁর হলফনামায় জানিয়েছেন যে, ভারত ও বিদেশের কমিটি অফ ক্রেডিটরস -এর মনোনীত এসক্রো অ্যাকাউন্টে 2,750 কোটি টাকা জমা করার পরিবর্তে, কোম্পানির নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে প্রোমোটারদের অ্যাকাউন্টেও টাকা জমা দিয়েছে IndusInd ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড।
অন্যদিকে, একটি পৃথক হলফনামায় IndusInd International Holdings Limited জানান, তাঁদের কাছে তহবিল রয়েছে এবং তা স্থানান্তর করা হবে এসক্রো অ্যাকাউন্ট খোলার পরে। এক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে। IIHL মুখপাত্র এই প্রসঙ্গে জানান, কোনও এসক্রো অ্যাকাউন্ট খোলার জন্য দ্বিপাক্ষিকভাবে স্বাক্ষরিত চুক্তির উপর ভিত্তি করে কিছু শর্তাবলী রয়েছে।
শর্তাবলী পূরণ করা হয় কিনা তার সিদ্ধান্ত নেয় ট্রাস্টি। IIHL একতরফাভাবে খোলা এসক্রো অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করেনি। বরং ঋণদাতাদের কমিটি এবং অ্যাডমিনিস্ট্রেটর এই তথ্য ছড়িয়ে সকলকে বিভ্রান্ত করছেন। জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের 23 জুলাইয়ের আদেশ অনুসারে, 31 জুলাই, 2024 এর মধ্যে IndusInd International Holdings Limited-কে কিছু শর্ত মেনে চলতে হবে।
এই শর্তগুলির মধ্যে 31 জুলাইয়ের মধ্যে ঋণদাতাদের কমিটি দ্বারা মনোনীত একটি ঘরোয়া এসক্রো অ্যাকাউন্টে 250 কোটি টাকার প্রাথমিক ইকুইটি জমা করতে হবে। এছাড়াও, ঋণদাতাদের দ্বারা স্থাপন করা অফশোর এসক্রো অ্যাকাউন্টে 2,500 কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল।
Article By – আস্তিক ঘোষ






