buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 76

Time 100: বিশ্বের শীর্ষ 100টি কোম্পানির তালিকায় ভারতের তিন! টাটা না আম্বানি, এগিয়ে কে?

Most Influential Companies 2024: বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন, টাইম 2024 সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কোম্পানির তালিকা প্রকাশ করেছে। ভারতের তিনটি কোম্পানি শীর্ষ 100 কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে। যে তিনটি হল Reliance Industries, Serum Institute এবং Tata Group। এটি ভারতীয় কোম্পানিগুলির বিশ্বব্যাপী প্রভাবের প্রমাণ। এই তালিকাটি 5টি বিভাগে বিভক্ত। প্রতিটি ক্যাটাগরিতে 20টি কোম্পানি অন্তর্ভুক্ত করা হয়েছে।

Copy of ONLY Text Ads Banner BWI News 2

যার মধ্যে টাইটানস ক্যাটাগরিতে জায়গা পেয়েছে রিলায়েন্স ও টাটা গ্রুপ। যেখানে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পাইওনিয়ার বিভাগে নির্বাচিত হয়েছে। টাইম ম্যাগাজিন Reliance Industries সম্পর্কে লিখেছে যে রিলায়েন্স, যেটি একটি টেক্সটাইল এবং পলিয়েস্টার কোম্পানি হিসাবে শুরু হয়েছিল, আজ একটি বিশাল এবং প্রাণবন্ত ব্যবসায়িক গোষ্ঠী। এছাড়া এটি দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে।

মুকেশ আম্বানির নেতৃত্বে, সংস্থাটির শক্তি, রিটেল এবং টেলিকম -সহ অনেক ব্যবসায় যুক্ত রয়েছে। ভারতের বৃহত্তম ডিজিটাল পরিষেবা প্রদানকারী কোম্পানি এবং টেক জায়ান্ট জিও প্ল্যাটফর্মস 2021 সালে এই তালিকায় জায়গা করে নিয়েছিল। টাইম ম্যাগাজিন রিলায়েন্স এবং ডিজনি চুক্তির কথাও উল্লেখ করেছে।

Reliance Industries

টাইম ম্যাগাজিন ভারতের সেরাম ইনস্টিটিউটকে বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক হিসেবে, নিজেদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কোম্পানি প্রতি বছর 3.5 বিলিয়ন ডোজ ভ্যাকসিন উত্পাদন করে। কোভিড মহামারী চলাকালীন সিরামের ভ্যাকসিন কয়েক লাখ জীবন বাঁচিয়েছিল। 

টাটা গ্রুপ সম্পর্কে, টাইম বলেছে যে টাটা গ্রুপ ভারতের প্রাচীনতম কোম্পানিগুলির মধ্যে একটি। এর বিশাল পোর্টফোলিও ইস্পাত, সফ্টওয়্যার, ঘড়ি, সাব-সি কেবেল এবং রাসায়নিক থেকে লবণ, শস্য, এয়ার-কন্ডিশনার, ফ্যাশন এবং হোটেল পর্যন্ত বিস্তৃত রয়েছে। গ্রুপটি টেক ম্যানুফ্যাকচারিং, এআই এবং সেমিকন্ডাক্টর চিপে বিনিয়োগ করে একটি টেক কোম্পানিতে পরিণত হচ্ছে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading