buzywithinfoBuzy With Info
Everything About Business
Reliance Industries

রিলায়েন্স ইন্ডাস্ট্রি ২০২৫ সালে বকেয়া ঋণের পুনঃঅর্থায়নের জন্য ৩ বিলিয়ন ডলার ঋণ চায়! হাফ ডজন ব্যাংকের সাথে কথা হয়েছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিলিয়নেয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পরের বছর অর্থাৎ ২০২৫ সালে বকেয়া ঋণ পুনঃঅর্থায়নের জন্য ৩ বিলিয়ন ডলার ঋণের প্রয়োজন বোধ করছে। বিষয়টির সাথে পরিচিত ব্যাক্তিদের মতে, ইতিমধ্যে ঋণ সংক্রান্ত বিষয়ে বেশকিছু ব্যাংকের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে। প্রায় হাফ ডজন ব্যাংকের সাথে আলোচনা করার পর অনুমান করা যাচ্ছে যে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঋণ গ্রহণের কাজ সম্পন্ন হয়ে যাবে। অবশ্য শর্তাবলী এখনও চূড়ান্ত করা হয়নি। কারণ সময়ের সাথে ঋণ সংক্রান্ত চুক্তি পরিবর্তিত হতে পারে। 

9

ব্লুমবার্গ নিউজ দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)- এর প্রায় ২.৯০ বিলিয়ন ডলার মূল্যে ঋণ বকেয়া রয়েছে, যার মধ্যে সুদের অর্থও রয়েছে। অবশ্য গ্রুপের এই সংক্রান্ত বিষয় যে মুখপাত্ররা দেখেন তাদের মধ্যে একজনকে অবিলম্বে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। স্থানীয় ইক্যুইটি (Local equities) থেকে চলমান বহিঃপ্রবাহের কারণে ভারতীয় রুপির ক্রমাগত দুর্বলতার মধ্যে নতুন ঋণ গ্রহণে কার্যসম্পন্ন হবে। গত মাসে ভারতীয় রুপী ডলারের বিপরীতে রেকর্ড নিম্নে পৌঁছেছিল। 

এছাড়া আরও জানা যাচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে বর্তমানে ভারতের সার্বভৌম গ্রেডের থেকে এক ধাপ উপরে রেট দেওয়া হয়েছে। এটি একটি বিরল দৃষ্টান্ত, কারণ যখন দেশের তুলনায় কোম্পানির ক্রেডিট যোগ্যতা বেশি। মুডি’স (Moody’s) রেটিং গত সপ্তাহে Baa2-এ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেটিংকে পুনঃরায় নিশ্চিত করেছে। উচ্চ চলমান মূলধন ব্যয়ের সত্ত্বেও কোম্পানির ক্রেডিট মেট্রিক্স দৃঢ়ভাবে অবস্থান করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading