buzywithinfoBuzy With Info
Everything About Business
Reliance Industries

ক্যাম্পা এবং ইন্ডিপেন্ডেন্সের জন্য ১,০০০ কোটি টাকার রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৬ জানুয়ারি, ২০২৫ তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলের বিবৃতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, ভোক্তা পণ্য খাতে আগ্রাসী বিনিয়োগের অংশ হিসেবে ২০২৫ অর্থবছরে তাদের দ্রুতগতির ভোগ্যপণ্য বা FMCG দুই ব্র্যান্ড ক্যাম্পা এবং ইন্ডিপেন্ডেন্স, উভয়ই ১,০০০ কোটি টাকারও বেশি টার্নওভারের পূর্বাভাস দিয়েছে। কোম্পানিটি একটি পোস্ট-আর্নিং কলে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে অর্থাৎ তিনটি ত্রৈমাসিকে কনজিউমার ব্র্যান্ড ব্যবসা ৮,০০০ কোটি টাকার রাজস্ব রিপোর্ট করেছে। এই সময় প্রধান আর্থিক কর্মকর্তা দীনেশ তালুজা বলেন, ভোক্তা ব্র্যান্ডের ব্যবসা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তাই কোম্পানি বিপণনে বিনিয়োগ শুরু করেছে।

11

রিলায়েন্স, FMCG ক্ষেত্রে তার যাত্রা শুরু করে ২০২২ সালে দিল্লি-ভিত্তিক পিওর ড্রিঙ্কস লিমিটেডের কাছ থেকে ক্যাম্পা কোলা ব্র্যান্ড অধিগ্রহণের মাধ্যমে। যা ১৯৭০ এবং ১৯৮০ দশকে ভারতের বাজারের একটি বড় অংশ দখল করেছিল। কিন্তু ১৯৯০-এর দশকে বিদেশী কোম্পানি পেপসি এবং কোকাকোলার সাথে প্রতিদ্বন্দিতার সম্মুখীন হয়। তবে সম্প্রতি ক্যাম্পা এবং ইন্ডিপেন্ডেন্স ব্র্যান্ডগুলি বাজার জুড়ে আকর্ষণ অর্জন অব্যাহত রেখেছে। নির্বাচিত রাজ্যগুলিতে স্পাকিং রেভারেজ বিভাগে ক্যাম্পার বাজার শেয়ার ১০%-এরও বেশি বলে জানা যাচ্ছে। এছাড়া কোম্পানির একবছরে B2C (Business to Consumer) গ্রসারি সেল ৩৭% বৃদ্ধি পেয়েছে ।
কোম্পানির FMCG পোর্টফোলিওতে শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় বিস্কুট ব্র্যান্ডের মালিক থেকে শুরু করে লোটাস চকলেটের পর্যন্ত এবং অন্যদিকে ইন্ডিপেন্ডেন্স ও গুড লাইফ সহ একাধিক ব্র্যান্ডগুলির অধীনে নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বৈচিত্র্যপূর্ণ সমষ্টির রিটেল শাখা রিলায়েন্স রিটেইলের ডিসেম্বর প্রান্তিকে নিট মুনাফা ১০% বৃদ্ধি পেয়ে ৩,৪৫৮ কোটি টাকায় পৌঁছেছে। আর এর মোট রাজস্ব ৯০,৩৩৩ কোটি টাকায় পৌঁছেছে। যা আগের অর্থবছরের একই প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত)-এর তুলনায় ৮.৮% বৃদ্ধি পেয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading